Ezekiel 21:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ অপরাধ স্মরণীয় করেছ, কেননা তোমাদের অধর্মগুলো অনাবৃত হল, তাই তোমাদের সমস্ত কাজে তোমাদের গুনাহ্ প্রকাশ পাচ্ছে, তোমরা স্মরণীয় হওয়াতে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: ‘তোমরা খোলাখুলিভাবে পাপ করে তোমাদের দোষ দেখিয়ে দিয়েছ, তোমাদের সব কাজে তোমাদের অন্যায় প্রকাশ পাচ্ছে—তার ফলে তোমাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন অপরাধ স্মরণীয় করিয়াছ, কেননা তোমাদের অধর্ম্ম সকল অনাবৃত হইল, তাই তোমাদের সমস্ত কার্য্যে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমরা স্মরণীয় হওয়াতে হস্তে ধৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন অপরাধ স্মরণীয় করিয়াছ, কেননা তোমাদের অধর্ম সকল অনাবৃত হইল, তাই তোমাদের সমস্ত কার্যে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমরা স্মরণীয় হওয়াতে হস্তে ধৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা খোলাখুলিভাবে পাপ করে তোমাদের দোষ দেখিয়ে দিয়েছ; তোমাদের সব কাজে তোমাদের অন্যায় প্রকাশ পাচ্ছে। তার ফলে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্ মালিক বলছি, তোমরা খোলাখুলিভাবে গুনাহ্ করে তোমাদের দোষ দেখিয়ে দিয়েছ; তোমাদের সব কাজে তোমাদের অন্যায় প্রকাশ পাচ্ছে। তার ফলে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইজন্যই আমি, সর্বাধিপতি প্রভু বলছি, তোমাদের পাপ ধরা পড়ে গেছে। সকলেই জেনে গেছে যে কি দারুণ অপরাধই না তোমরা করেছ। তোমাদের প্রতিটি কাজেই ধরা পড়ছে তোমাদের পাপ। তোমরা অপরাধী সাব্যস্ত হয়েছ। দণ্ডস্বরূপ আমি তোমাদের শত্রুর হাতে তুলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা অনেক মন্দ কাজ করেছ| তোমাদের পাপগুলো পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে| তোমরা আমাকে স্মরণ করতে বাধ্য করেছ যে তোমরা দোষী; তাই তোমরা শত্রুদের হাতে ধরা পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এজন্য প্রভু সদাপ্রভু এ কথা বলেন, কারণ তোমার নিজেদের অপরাধ স্মরণ করেছ, কারণ তোমাদের অধর্ম্ম সব প্রকাশিত হল, তাই তোমাদের সব কাজে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমার স্মরণীয় হওয়াতে শত্রুদের হাতে ধরা পড়বে।