Ezekiel 21:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে আহত দুষ্ট ইসরাইল-নরপতি, শেষ অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ওহে অপবিত্র ও দুষ্ট ইস্রায়েলের রাজপুত্র, তোমার দিন উপস্থিত হয়েছে, তোমার শাস্তির সময় চরমসীমায় পৌঁছেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ওহে অপবিত্র ও দুষ্ট ইস্রায়েলের রাজা, তোমার দিন উপস্থিত হয়েছে, তোমার শাস্তির সময় এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ওহে অপবিত্র ও দুষ্ট ইসরাইলের বাদশাহ্, তোমার দিন উপস্থিত হয়েছে, তোমার শাস্তির সময় এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ওহে ইস্রায়েলের দুষ্ট নেতারা, তোমরা হত হবে| তোমাদের শাস্তির সময় এসেছে, শেষ দশা ঘনিয়ে আসছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি অপবিত্র ও দুষ্ট ইস্রায়েল-শাসক তোমার শাস্তির দিন এসেছে, তোমার অপরাধের দিন শেষ।