Ezekiel 21:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, পাগড়ী অপসারণ কর ও রাজমুকুট দূর কর; যা আছে, তা আর থাকবে না; যা খর্ব তা উঁচু হোক ও যা উঁচু তা খর্ব হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমার পাগড়ি খোলো, মুকুট নামিয়ে ফেলো। যেমন ছিল তেমন আর হবে না; ছোটোকে বড়ো আর বড়োকে ছোটো করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, উষ্ণীষ অপসারণ কর ও রাজমুকুট দূর কর; যাহা আছে, তাহা আর থাকিবে না; যাহা খর্ব্ব তাহা উচ্চ হউক, ও যাহা উচ্চ তাহা খর্ব্ব হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, উষ্ণীষ অপসারণ কর ও রাজমুকুট দূর কর; যাহা আছে, তাহা আর থাকিবে না; যাহা খর্ব তাহা উচ্চ হউক, ও যাহা উচ্চ তাহা খর্ব হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমার পাগড়ী খোল, মুকুট নামিয়ে ফেল। যেমন ছিল তেমন আর হবে না। ছোটকে বড় আর বড়কে ছোট করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ মালিক বলছি, তোমার পাগড়ী খোল, তাজ নামিয়ে ফেল। যেমন ছিল তেমন আর হবে না। ছোটকে বড় আর বড়কে ছোট করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বাধিপতি প্রভু বলছি, তোমার মুকুট ও উষ্ণীষ তোমার মাথায় আর থাকবে না, দারুণ ওলোট-পালট হয়ে যাবে সব। অবনত-উপেক্ষিত ক্ষমতার উচ্চাসনে বসবে। শাসককুলকে নামিয়ে আনা হবে নীচে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু বলেন, “শিরস্ত্রান খুলে ফেল! মুকুট খুলে নাও! পরিবর্তনের সময় এসেছে| গণ্যমান্য নেতাদের নত করা হবে আর যারা সাধারণ তারা গণ্যমান্য নেতা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পাগড়ী সরাও ও রাজমুকুট খোল, যা আছে, তা আর থাকবে না; যা সহজ সরল তা উচ্চ হোক ও যা উচ্চ তা সহজ সরল হোক।