Ezekiel 21:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বিপর্যয়ের পর বিপর্যয় নিয়ে আসবা; যা আছে, তাও থাকবে না, যতক্ষণ তিনি না আসেন, যাঁর এতে ন্যায্য অধিকার; আমি তাঁকেই এই সমস্ত দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধ্বংস! ধ্বংস! আমি এসব ধ্বংস করে দেব! যাঁর সত্যিকারের অধিকার আছে তিনি না আসা পর্যন্ত এগুলি আর পুনরুদ্ধার হবে না; আমি তাঁকেই এসব কিছু দেব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বিপর্য্যয়, বিপর্য্যয়, বিপর্য্যয় করিব; যাহা আছে, তাহাও থাকিবে না, যাবৎ তিনি না আইসেন, যাঁহার অধিকার; আমি তাঁহাকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বিপর্যয়, বিপর্যয়, বিপর্যয় করিব; যাহা আছে, তাহাও থাকিবে না, যাবৎ তিনি না আইসেন, যাঁহার অধিকার; আমি তাঁহাকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধ্বংস! ধ্বংস! আমি এই সব ধ্বংস করে দেব! যাঁর সত্যিকারের অধিকার আছে তিনি না আসা পর্যন্ত এগুলো আর থাকবে না। আমি তাঁকেই এই সব দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধ্বংস! ধ্বংস! আমি এই সব ধ্বংস করে দেব! যাঁর সত্যিকারের অধিকার আছে তিনি না আসা পর্যন্ত এগুলো আর থাকবে না। আমি তাঁকেই এই সব দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংস, ধ্বংস—ধ্বংস করে দেব সব। হ্যাঁ, এ নগরীকে আমি ধ্বংসস্তূপে পরিণত করব, কিন্তু এ নগরীর দণ্ড বিধানের জন্য আমি যাকে মনোনীত করেছি, সে না আসা পর্যন্ত এসব কিছুই ঘটবে না। সে এলে আমি তার হাতেই সব তুলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস করব| এরকমটি আগে কখনও হয়নি, কিন্তু আমি এমন একজনকে শহরটি দেব যার এটি দাবী করবার অধিকার আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সব কিছু ধ্বংস, ধ্বংস, ধ্বংস করব; মুকুট আর থাকবে না, যতদিন তিনি না আসেন, এটায় যাঁর অধিকার; আমি তাঁকে দেব।