Ezekiel 21:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল, সার্বভৌম মাবুদ অম্মোনীয়দের বিষয়ে ও তাদের উপহাসের বিষয়ে এই কথা বলেন; তুমি বল, তলোয়ার, তলোয়ার কোষ থেকে বের করা হয়েছে, সেটি হত্যা করার জন্য পালিশ করা হয়েছে, যেন গ্রাস করে, যেন বিদ্যুতের মত চম্কায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তুমি, হে মানবসন্তান, ভাববাণী বলো, ‘সার্বভৌম সদাপ্রভু অম্মোনীয়দের ও তাদের অপমানের বিষয়ে এই কথা বলেন: “ ‘একটি তরোয়াল, একটি তরোয়াল, খোলা হয়েছে হত্যা করার জন্য, পালিশ করা হয়েছে গ্রাস করার জন্য ও যেন তা বিদ্যুতের মতো ঝকমক করে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য-সন্তান, তুমি এই ভাববাণী বল, প্রভু সদাপ্রভু অম্মোন-সন্তানদের বিষয়ে ও তাহাদের টিটকারির বিষয়ে এই কথা কহেন; তুমি বল, খড়্গ, খড়্গ নিষ্কোষিত হইয়াছে, উহা হত্যার নিমিত্ত মার্জ্জিত, যেন গ্রাস করে, যেন বিদ্যুতের ন্যায় হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য-সন্তান, তুমি এই ভাববাণী বল, প্রভু সদাপ্রভু অম্মোন-সন্তানদের বিষয়ে ও তাহাদের টিট্কারির বিষয়ে এই কথা কহেন; তুমি বল, খড়্গ, খড়্গ নিষ্কোষিত হইয়াছে, উহা হত্যার নিমিত্ত মার্জিত, যেন গ্রাস করে, যেন বিদ্যুতের ন্যায় হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল যে, অম্মোনীয়দের বিষয়ে ও তাদের করা অপমানের বিষয়ে প্রভু সদাপ্রভু বলছেন, ‘একটা তলোয়ার, একটা তলোয়ার খোলা হয়েছে; তা মেরে ফেলবার জন্য পালিশ করা হয়েছে যেন তা গ্রাস করে ও বিদ্যুতের মত চম্কায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল যে, অম্মোনীয়দের বিষয়ে ও তাদের করা অপমানের বিষয়ে আল্লাহ্ মালিক বলছেন, ‘একটা তলোয়ার, একটা তলোয়ার খোলা হয়েছে; তা মেরে ফেলবার জন্য পালিশ করা হয়েছে যেন তা গ্রাস করে ও বিদ্যুতের মত চম্কায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। যে আম্মোন নিবাসীরা ইসরায়েলীদের অপমান করছে, আমি, সর্বাধিপতি প্রভু সেই আম্মোন নিবাসীদের যা বলছি—ঘোষণা কর: একটি তরবারি সংহারের জন্য উদ্যত, বিদ্যুতের মত ঝলসে উঠে হত্যার জন্য শাণিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “মনুষ্যসন্তান, লোকদের কাছে আমার হয়ে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু অম্মোনের অধিবাসী ও তাদের লজ্জাকর দেবতাদের উদ্দেশ্যে এই সব কথা বলেন: “‘তরবারি! একটি তরবারি! সেই তরবারিটি তার খাপের বাইরে আছে| তাকে পরিষ্কার করে ঘসা মাজা হয়েছে| তরবারিটি হত্যা করার জন্য প্রস্তুত! বিদ্যুৎ চমকের মত তাকে পালিশ করা হয়েছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, ভাববাণী কর এবং বল, প্রভু সদাপ্রভু অম্মোন সন্তানদের বিষয়ে ও তাদের টিটকারির বিষয়ে এই কথা বলেন; একটা তরোয়াল, একটা তরোয়াল নিস্কসিত হয়েছে, এটা শাণিত হত্যা করে গ্রাস করার জন্য, তাই এটা বিদ্যুতের মত হবে।