Ezekiel 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ইসরাইল-দেশকে বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে ধার্মিক ও দুষ্ট উভয়কে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাকে বলো ‘সদাপ্রভু এই কথা বলেন আমি তোমার বিপক্ষে। আমি খাপ থেকে আমার তরোয়াল বের করে তোমার মধ্য থেকে ধার্মিক ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-দেশকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ হইতে আপন খড়্‌গ বাহির করিয়া তোমার মধ্য হইতে ধার্ম্মিক ও দুষ্টকে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-দেশকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ হইতে আপন খড়্‌গ বাহির করিয়া তোমার মধ্য হইতে ধার্মিক ও দুষ্টকে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার বিরুদ্ধে। আমি খাপ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে বল যে, মাবুদ বলছেন, ‘আমি তোমার বিরুদ্ধে। আমি খাপ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল যে আমি, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু। ভাল-মন্দ নির্বিশেষে তোমাদের সকলকে আমি আমার কোষ মুক্ত তরবারি দিয়ে সংহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল দেশের প্রতি বল, ‘প্রভু এই সব কথা বলেন: আমি তোমার বিরুদ্ধে! আমি খাপ থেকে তরবারি খুলে ভাল ও মন্দ সব লোককেই তোমার কাছ থেকে দূর করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল দেশকে বল, সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ থেকে আমার তরোয়াল বের করে তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব।