Ezekiel 21:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার উপরে আমার গজব ঢেলে দেব; আমি তোমার বিরুদ্ধে আমার ক্রোধের আগুনে ফুঁ দেব এবং বিনাশ সাধনে নিপুণ এমন নিষ্ঠুর লোকদের হাতে তোমাকে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ক্রোধ আমি তোমার উপর ঢেলে দেব এবং তোমাদের বিরুদ্ধে আমার ভীষণ অসন্তোষের আগুনে ফুঁ দেব; আমি তোমাদের এমন নিষ্ঠুর লোকদের হাতে তুলে দেব যারা ধ্বংস করতে দক্ষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার উপরে আমার ক্রোধ ঢালিব; আমি তোমার বিরুদ্ধে আমার কোপাগ্নিতে ফুঁ দিব, এবং পশুবৎ ও বিনাশ সাধনে নিপুন লোকদের হস্তে তোমাকে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার উপরে আমার ক্রোধ ঢালিব; আমি তোমার বিরুদ্ধে আমার কোপাগ্নিতে ফুঁ দিব, এবং পশুবৎ ও বিনাশ সাধনে নিপুণ লোকদের হস্তে তোমাকে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ক্রোধ আমি তোমাদের উপর ঢেলে দেব এবং তোমাদের বিরুদ্ধে আমার ভীষণ অসন্তোষের আগুনে ফুঁ দেব। আমি তোমাদের এমন নিষ্ঠুর লোকদের হাতে তুলে দেব যারা ধ্বংস করবার কাজে পাকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গজব আমি তোমাদের উপর ঢেলে দেব এবং তোমাদের বিরুদ্ধে আমার রাগের আগুনে ফুঁ দেব। আমি তোমাদের এমন নিষ্ঠুর লোকদের হাতে তুলে দেব যারা ধ্বংস করবার কাজে পাকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তুমি বুঝবে আমার ক্রোধের জ্বালা, সেজিন সেই ক্রোধ জ্বলন্ত অগ্নির মত তোমাদের উপর দাউ দাউ করে জ্বলে উঠবে। ক্রুর, নৃশংস লোকদের হাতে আমি তোমাদের তুলে দেব, যারা ধ্বংস করার কাজে সিদ্ধহস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বিরুদ্ধে আমার রোধ ঢেলে দেব| গরম বাতাসের মত আমার রোধ তোমায় জ্বালিয়ে দেবে| আমি তোমাকে হিংস্র, হত্যায পটু এমন লোকদের হাতে তুলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার উপরে আমার রাগ ঢেলে দেব আমি তোমার বিরুদ্ধে আমার প্রচন্ড রাগে ফুঁ দেব এবং তোমাকে নিষ্ঠুর, ধ্বংসের কারিগরের হাতে সমর্পণ করব।