Ezekiel 21:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আগুনের কাঠের মত হবে; তোমার রক্ত দেশের মধ্যেই পড়বে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করবে না; কেননা আমি মাবুদ এই কথা বললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আগুনের জন্য কাঠের মতো হবে, তোমাদের রক্ত তোমাদের দেশের মধ্যেই পড়বে, তোমাদের আর স্মরণ করা হবে না, কারণ আমি সদাপ্রভুই এই কথা বলছি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অগ্নির কাষ্ঠস্বরূপ হইবে; তোমার রক্ত দেশের মধ্যে [পাতিত] হইবে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করিবে না, কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অগ্নির কাষ্ঠস্বরূপ হইবে; তোমার রক্ত দেশের মধ্যে [পাতিত] হইবে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করিবে না; কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আগুনের জন্য কাঠের মত হবে। তোমাদের রক্ত তোমাদের দেশের মধ্যেই পড়বে এবং তোমাদের ভুলে যাওয়া হবে। আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আগুনের জন্য কাঠের মত হবে। তোমাদের রক্ত তোমাদের দেশের মধ্যেই পড়বে এবং তোমাদের ভুলে যাওয়া হবে। আমি মাবুদই এই কথা বলেছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগুন তোমাদের গ্রাস করবে। স্বদেশেই তোমাদের রক্তপাত ঘটাবে, কেউ আর কোনদিন তোমাদের স্মরণে আনবে না—প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জ্বালানীর মত হবে| তোমাদের রক্ত পৃথিবীর গভীরে বইবে; লোকে আর তোমাদের স্মরণ করবে না| আমিই প্রভু এই কথা বলেছি!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জ্বালানীর কাঠের মত হবে; তোমার রক্ত দেশের মধ্যে পতিত হবে; লোকে তোমাকে স্মরণ করবে না, কারণ আমি সদাপ্রভু এটা বললাম।