Ezekiel 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন তোমার মধ্য থেকে ধার্মিক ও দুষ্ট লোককে মুছে ফেলব, তখন আমার তলোয়ার কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ থেকে উত্তরের সকলকে মেরে ফেলার জন্য আমার তরোয়াল খাপ থেকে বের হবে কারণ আমি ধার্মিক ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন তোমার মধ্য হইতে ধার্ম্মিক ও দুষ্ট লোককে উচ্ছিন্ন করিব, তখন আমার খড়্‌গ কোষ হইতে বাহির হইয়া দক্ষিণ অবধি উত্তর পর্য্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন তোমার মধ্য হইতে ধার্মিক ও দুষ্ট লোককে উচ্ছিন্ন করিব, তখন আমার খড়্‌গ কোষ হইতে বাহির হইয়া দক্ষিণ অবধি উত্তর পর্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলবার জন্য আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোককে মেরে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলবার জন্য আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোককে মেরে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবাইকে আমি আমার তরবারি দিয়ে সংহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখন ভাল ও মন্দ উভয় প্রকার লোককেই তোমা হতে উচ্ছেদ করি তখন খাপ থেকে তরবারি বের করে তা দক্ষিণ থেকে উত্তর দিকের লোকদের বিরুদ্ধে ব্যবহার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব, আমার তরোয়াল কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সব প্রাণীর বিরুদ্ধে যাবে;