Ezekiel 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষের সন্তান, তুমি দীর্ঘনিশ্বাস ত্যাগ কর; কোমর ভেঙ্গে মনস্তাপপূর্বক তাদের সাক্ষাতে দীর্ঘনিশ্বাস ত্যাগ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেইজন্য হে মানবসন্তান, তুমি কোঁকাও, ভগ্ন হৃদয়ে ও গভীর দুঃখে তাদের সামনে কোঁকাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য-সন্তান, তুমি দীর্ঘনিঃশ্বাস ত্যাগ কর; কটিদেশ ভাঙ্গিয়া মনস্তাপপূর্ব্বক তাহাদের সাক্ষাতে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য-সন্তান, তুমি দীর্ঘনিশ্বাস ত্যাগ কর; কটিদেশ ভাঙ্গিয়া মনস্তাপপূর্বক তাহাদের সাক্ষাতে দীর্ঘনিশ্বাস ত্যাগ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য হে মানুষের সন্তান, তুমি কাত্রাও, ভাংগা অন্তর ও গভীর দুঃখে তাদের সামনে কাত্রাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য হে মানুষের সন্তান, তুমি কাত্রাও, ভাংগা দিল ও গভীর দুঃখে তাদের সামনে কাত্রাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, তুমি আর্তনাদ কর যেন হতাশায় তোমার বুক ভেঙ্গে গেছে! দুঃখের দারুণ তীব্রতায় এমনভাবে আর্তনাদ কর যেন সকলের দৃষ্টি তোমার প্রতি আকৃষ্ট হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “হে মনুষ্যসন্তান, মন ভেঙ্গে গেছে এমন মানুষ যেভাবে শোক করে, লোকদের সামনে সেই ভাবে শোক কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি মানুষের সন্তান, আর্তনাদ কর যেন তোমার কোমর ভেঙে গেছে, তাদের চোখের সামনে গভীর মনবেদনার সঙ্গে আর্তনাদ কর।