Ezekiel 21:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ভবিষ্যদ্বাণী বল, মাবুদ এই কথা বলেন; তুমি বল, তলোয়ার, তলোয়ার, সেটি শাণিত ও পালিশ করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ভাববাণী বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: “ ‘একটি তরোয়াল, একটি তরোয়াল, ধার দেওয়া ও পালিশ করা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এই কথা কহেন; তুমি বল, খড়্‌গ, খড়্‌গ, উহা শাণিত ও মার্জ্জিত করা হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এই কথা কহেন; তুমি বল, খড়্‌গ, খড়্‌গ, উহা শাণিত ও মার্জিত করা হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘একটা তলোয়ার! ধার দেওয়া ও পালিশ করা একটা তলোয়ার!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘একটা তলোয়ার! ধার দেওয়া ও পালিশ করা একটা তলোয়ার!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। বল, আমি, প্রভু পরমেশ্বর বলছি: দেখ, একটি শাণিত তরবারি, পালিশ করে তাকে ঝকঝকে করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান লোকদের কাছে আমার হয়ে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: “‘এই দেখ, একটি তরবারি এবং তরবারিটিতে শান দেওয়া হয়েছে ও পালিশ করা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এ কথা বলেন; তুমি বল, তরোয়াল, তরোয়াল ওটা ধারালো ও পালিশ করা হয়েছে।