Ezekiel 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মধ্যে কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ঘৃণার কাজ করে; কেউ বা আপন পুত্রবধূর সঙ্গে কুকর্ম করে নিজেকে নাপাক করে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, আপন পিতার কন্যাকে, বলাৎকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মধ্যে কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ঘৃণ্য কাজ করে, আরেকজন নির্লজ্জভাবে তার ছেলের বৌকে অশুচি করে, এবং আরেকজন তার বোনের সঙ্গে ব্যভিচার করে, যে তার নিজের বাবার মেয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মধ্যে কেহ আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ঘৃণার্হ কার্য্য করিয়াছে; কেহ বা আপন পুত্রবধূকে কুকর্ম্মে অশুচি করিয়াছে; আর কেহ বা তোমার মধ্যে আপনার ভগিনীকে, আপন পিতার কন্যাকে, বলাৎকার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মধ্যে কেহ আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ঘৃণার্হ কার্য করিয়াছে; কেহ বা আপন পুত্রবধুকে কুকর্মে অশুচি করিয়াছে; আর কেহ বা তোমার মধ্যে আপনার ভগিনীকে, আপন পিতার কন্যাকে, বলাৎকার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতিবেশীর স্ত্রীর সংগে, ছেলের বউয়ের সংগে আর নিজের সৎবোনের সংগে ব্যভিচার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রতিবেশীর স্ত্রীর সংগে, ছেলের বউয়ের সংগে আর নিজের সৎবোনের সংগে জেনা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কেউ আবার ব্যভিচার করে এবং নিজেদের পুত্রবধূ ও সৎবোনদের পর্যন্ত সতীত্ব নাশ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কেউ প্রতিবেশীর স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর পাপ কাজ করে; কেউ তার পুত্রবধূর সঙ্গে যৌন কাজ করে তাকে অশুচি করে; আবার কেউ কেউ তার নিজেরই বোনের ওপর বলাৎকার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মধ্যে কেও নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লজ্জাজনক কাজ করেছে; কেও বা নিজের ছেলের বউকে লজ্জাজনকভাবে অশুচি করেছে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, নিজের বাবার মেয়েকে, খারাপ ব্যবহার করেছে।