Ezekiel 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে সময় তোমার কাছ থেকে হিসেব নেব, সেই সময়ে তোমার অন্তঃকরণ কি সুস্থির থাকবে? তোমার হাত কি সবল থাকবে? আমি মাবুদ এই কথা বললাম, আর তা সিদ্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যেদিন তোমার কাছ থেকে হিসেব নেব সেদিন কি তোমার সাহস থাকবে? আমি সদাপ্রভু এই কথা বললাম এবং আমি তা করবই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে সময় তোমার কাছে নিকাশ লইব, সেই সময়ে তোমার অন্তঃকরণ কি সুস্থির থাকিবে? তোমার হস্ত কি সবল থাকিবে? আমি সদাপ্রভু ইহা বলিলাম, আর ইহা সিদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে সময় তোমার কাছে নিকাশ লইব, সেই সময়ে তোমার অন্তঃকরণ কি সুস্থির থাকিবে? তোমার হস্ত কি সবল থাকিবে? আমি সদাপ্রভু ইহা বলিলাম, আর ইহা সিদ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেদিন তোমার কাছ থেকে হিসাব নেব সেই দিন কি তোমার সাহস থাকবে? তোমার হাতে কি জোর থাকবে? আমি সদাপ্রভুই এই কথা বললাম এবং আমি তা করবই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেদিন তোমার কাছ থেকে হিসাব নেব সেই দিন কি তোমার সাহস থাকবে? তোমার হাতে কি জোর থাকবে? আমি মাবুদই এই কথা বললাম এবং আমি তা করবই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের উপর আমার শোধ নেওয়ার পালা যখন চলবে, তখন তোমাদের মনের জোর থাকবে কি? থাকবে কি যথেষ্ট বাহুবল? আমি, প্রভু পরমেশ্বর বলছি, আমার কথায় নড়চড় হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় তোমার কি সাহস হবে? যে সময় আমি শাস্তি দিতে আসি সে সময় কি তোমরা বলবান থাকবে? না! আমিই প্রভু, আমিই একথা বলছি আর যা যা বলেছি তাই সিদ্ধ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হৃদয় কি স্থির থাকবে, তোমার হাত কি শক্তিশালী থাকবে আমি যে দিন তোমার সঙ্গে আচরণ করবো? আমি সদাপ্রভু এটা বললাম এবং এটা করব।