Ezekiel 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ইসরাইল-কুল আমার কাছে খাদস্বরূপ হয়েছে; তারা সকলে হাপরের মধ্যে ব্রোঞ্জ, দস্তা, লোহা ও সীসার মত; তারা রূপার খাদের মত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েল কুল আমার কাছে খাদের মতো হয়েছে; তারা সবাই যেন রুপো খাঁটি করবার সময় হাপরের মধ্যে খাদ হিসেবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে খাদস্বরূপ হইয়াছে; তাহারা সকলে হাপরের মধ্যে পিত্তল, দস্তা, লৌহ ও সীসস্বরূপ; তাহারা রৌপ্যের খাদস্বরূপ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে খাদস্বরূপ হইয়াছে; তাহারা সকলে হাপরের মধ্যে পিত্তল, দস্তা, লৌহ ও সীসাস্বরূপ; তাহারা রৌপ্যের খাদস্বরূপ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ইস্রায়েলীয়েরা আমার কাছে খাদের মত হয়েছে; তারা সবাই যেন রূপা খাঁটি করবার সময় চুলার ভিতরে খাদ হিসাবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, বনি-ইসরাইলরা আমার কাছে খাদের মত হয়েছে; তারা সবাই যেন রূপা খাঁটি করবার সময় চুলার ভিতরে খাদ হিসাবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্ত্যমানব, ইসরায়েলীদের দিয়ে আমার আর কোন কাজ হবে না। রূপো, তামা, সীসে, লোহা চুল্লীতে গলিয়ে ছেঁকে নেওয়ার পর যে আবর্জনা বার হয়—ওরা সেইরকম আবর্জনার মত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, রূপোর তুলনায় পিতল, লোহা, সীসা এবং টিন মূল্যহীন| স্বর্ণকার আগুন দিয়ে রূপো খাঁটি করে; রূপো তাপে গলে গেলে তা থেকে খাদ আলাদা করে| ইস্রায়েল জাতি আমার কাছে সেই অব্যবহার্য্য খাদের মত হয়ে উঠেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে।