Ezekiel 22:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা সকলে খাদ হয়ে গেছ, এজন্য দেখ, আমি তোমাদের জেরুশালেমের মধ্যে একত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: ‘তোমরা সবাই খাদ হয়ে গিয়েছ বলে আমি জেরুশালেমে তোমাদের জড়ো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা সকলে খাদস্বরূপ হইয়াছ, এইজন্য দেখ, আমি তোমাদিগকে যিরূশালেমের মধ্যে একত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা সকলে খাদস্বরূপ হইয়াছ, এই জন্য দেখ, আমি তোমাদিগকে যিরূশালেমের মধ্যে একত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি প্রভু সদাপ্রভু তাদের বলছি, ‘তোমরা সবাই খাদ হয়ে গেছ বলে আমি যিরূশালেমে তোমাদের জড়ো করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি আল্লাহ্‌ মালিক তাদের বলছি, ‘তোমরা সবাই খাদ হয়ে গেছ বলে আমি জেরুজালেমে তোমাদের জমায়েত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি সর্বাধিপতি প্রভু বলছি, ওরা ঐ সব ধাতুর আবর্জনার মতই অপদার্থ হয়েছে বলেই ওদের সকলকে আমি জেরুশালেমে জড়ো করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু বলেন, ‘তোমরা মূল্যহীন জঞ্জালের মত হয়ে গেছ, তাই আমি তোমাদের জেরুশালেমে জড়ো করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ তোমার সকলে আবর্জনার মত হয়েছ, এই জন্য দেখ, আমি তোমাদেরকে যিরুশালেমের মধ্যে একত্র করবো।