Ezekiel 22:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষ সন্তান, তুমি কি বিচার করবে? সেই রক্তপাতের নগরীর বিচার করবে? তবে তার সমস্ত ঘৃণার কাজের কথা তাকে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি কি তার বিচার করবে? তুমি কি এই রক্তপাতের নগরের বিচার করবে? তাহলে তার জঘন্য কাজকর্মের বিষয় নিয়ে তার মুখোমুখি হও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি কি বিচার করিবে? সেই রক্তলিপ্তা নগরীর বিচার করিবে? তবে তাহার সমস্ত ঘৃণার্হ ক্রিয়া তাহাকে জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি কি বিচার করিবে? সেই রক্তলিপ্তা নগরীর বিচার করিবে? তবে তাহার সমস্ত ঘৃণার্হ ক্রিয়া তাহাকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি কি বিচার করতে প্রস্তুত? তাহলে তুমি রক্তপাতের এই শহরের বিচার কর। তুমি তার সব জঘন্য কাজকর্মের কথা তাকে জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি কি বিচার করতে প্রস্তুত? তাহলে তুমি রক্তপাতের এই শহরের বিচার কর। তুমি তার সব জঘন্য কাজকর্মের কথা তাকে জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, নরঘাতকে পূর্ণ এই মহানগরীর বিচার করার জন্য তুমি কি প্রস্তুত? তাহলে তার সমস্ত জঘন্য অনাচারের কথা তাকে জানিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, তুমি কি নিধন শহরগুলির বিচার করবে? তারা যেসব ভয়ঙ্কর কাজ করেছে সে সম্বন্ধে কি তাকে বলবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি মানুষের সন্তান, তুমি কি বিচার করবে? তুমি কি শহরের রক্তের বিচার করবে? তার সমস্ত ঘৃণার কাজ তাকে জানাও।