Ezekiel 22:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন লোকে আগুনে ফুঁ দিয়ে গলাবার জন্য রূপা, ব্রোঞ্জ, লোহা, সীসা ও দস্তা হাপরের মধ্যে একত্র করে, তেমনি আমি আমার ক্রোধে ও প্রচণ্ড কোপে তোমাদের একত্র করবো এবং সেখানে রেখে গলাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকে যেমন রুপো, পিতল, লোহা, সীসা ও দস্তা গলাবার জন্য হাপরের মধ্যে একত্র করে, তেমনি করে আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধে আমি তোমাদের নগরের মধ্যে রেখে গলাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন লোকে অগ্নিতে ফুঁ দিয়া গলাইবার জন্য রৌপ্য, পিত্তল, লৌহ, সীস ও দস্তা হাপরের মধ্যে একত্র করে, তদ্রূপ আমি আপন ক্রোধে ও প্রচণ্ড কোপে তোমাদিগকে একত্র করিব, এবং তথায় রাখিয়া গলাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন লোকে অগ্নিতে ফুঁ দিয়া গলাইবার জন্য রৌপ্য, পিত্তল, লৌহ, সীসা ও দস্তা হাপরের মধ্যে একত্র করে, তদ্রূপ আমি আপন ক্রোধে ও প্রচণ্ড কোপে তোমাদিগকে একত্র করিব, এবং তথায় রাখিয়া গলাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে যেমন করে রূপা, পিতল, লোহা, সীসা ও দস্তা জড়ো করে চুলায় দিয়ে গলাবার জন্য আগুনে ফুঁ দেয় তেমনি করে আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধে আমি তোমাদের জড়ো করে শহরের মধ্যে রেখে গলাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে যেমন করে রূপা, পিতল, লোহা, সীসা ও দস্তা জড়ো করে চুলায় দিয়ে গলাবার জন্য আগুনে ফুঁ দেয় তেমনি করে আমার রাগ ও গজবে আমি তোমাদের জড়ো করে শহরের মধ্যে রেখে গলাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেভাবে রূপো, তামা, লোহা, সীসে ও টিনের আকরিক এনে শোধনচুল্লীতে ফেলা হয়, ঠিক সেইভাবে। আগুন যেভাবে ধাতুর আকরিক গলিয়ে দেয়, সেইভাবে আমার ক্রোধ ও রোষাগ্নি তাদের গলিয়ে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্ণকার রূপো, পিতল, লোহা, সীসা ও টিন আগুনে ফেলে ফুঁ দিয়ে তা গরম করলে ধাতু যেমন গলতে শুরু করে, সেই একই ভাবে আমি তোমাদের আমার রোধরূপ আগুনে ফেলে গলাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন লোকে আগুনে ফু দিয়ে গলাবার জন্য রূপা, পেতল, লোহা, সীসা ও দস্তা হাফরের মধ্যে একত্র করে, সেরকম আমি রাগে ও প্রচণ্ড কোপে তোমাদেরকে একত্র করব এবং সেখানে রেখে গলাব।