Ezekiel 22:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আমি তোমাদের সংগ্রহ করে আমার ক্রোধের আগুনে ফুঁ দেব, তাতে তোমরা তার মধ্যে গলে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের জড়ো করে আমার জ্বলন্ত ক্রোধে ফুঁ দেব আর তোমরা নগরের মধ্যে গলে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, আমি তোমাদিগকে সংগ্রহ করিয়া আমার ক্রোধাগ্নিতে ফুঁ দিব, তাহাতে তোমরা তাহার মধ্যে গলিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, আমি তোমাদিগকে সংগ্রহ করিয়া আমার ক্রোধাগ্নিতে ফুঁ দিব, তাহাতে তোমরা তাহার মধ্যে গলিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের জড়ো করে আমার জ্বলন্ত ক্রোধে ফুঁ দেব আর তোমরা শহরের মধ্যে গলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের জমায়েত করে আমার জ্বলন্ত রাগে ফুঁ দেব আর তোমরা শহরের মধ্যে গলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হ্যাঁ, আমি তাদের জেরুশালেমে জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে দেব। গলিয়ে দেব তাদের আমার রোষানলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আমার সেই ক্রোধরূপ আগুনে ফেলে তাতে ফুঁ দেব আর তোমরা গলতে শুরু করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তোমাদেরকে জড়ো করে আমার রাগের আগুনে ফু দেবো, তাতে তোমার তার মধ্যে গলে যাবে।