Ezekiel 22:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন একটি দেশ, যা পরিষ্কৃত হয় নি ও ক্রোধের দিনে বৃষ্টিতে সিক্ত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি দেশকে বলো, ‘তুমি একটি দেশ যার উপর আমার ক্রোধের দিনে পরিষ্কার বা বৃষ্টি হয়নি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ, যাহা পরিষ্কৃত হয় নাই ও ক্রোধের দিনে বৃষ্টিতে সিক্ত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ, যাহা পরিষ্কৃত হয় নাই ও ক্রোধের দিনে বৃষ্টিতে সিক্ত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি দেশকে বল, ‘তুমি একটা অশুচি দেশ, তাই আমার ক্রোধের দিনে তোমার উপর বৃষ্টি পড়বে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি দেশকে বল, ‘তুমি একটা নাপাক দেশ, তাই আমার রাগের দিনে তোমার উপর বৃষ্টি পড়বে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্ত্যমানব, ইসরায়েলীদের বল যে, তাদের দেশ অপবিত্র। সেই জন্যই ক্রুদ্ধ হয়ে এ দেশকে আমি শাস্তি দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, ইস্রায়েলকে বল যে সে শুচি নয়| নগরের উপরে আমার রোধর দিনে তা বৃষ্টি দ্বারা শুচি হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ যা পরিষ্কার নয় রাগের দিনের বৃষ্টি হয়নি।