Ezekiel 22:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার ইমামেরা আমার শরীয়তের প্রতি দৌরাত্ম্য করেছে ও আমার পবিত্র বস্তু সকল নাপাক করেছে, পবিত্র ও সামান্যের মধ্যে কোন প্রভেদ রাখে নি, পাক-নাপাকীতার মধ্যে কোন প্রভেদ শিক্ষা দেয় নি ও আমার বিশ্রামবারগুলোর প্রতি চোখ বন্ধ করে রেখেছে, আর আমি তাদের মধ্যে নাপাক হচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার যাজকেরা আমার বিধানের বিরুদ্ধে কাজ করে এবং আমার পবিত্র জিনিসগুলিকে অপবিত্র করে; তারা পবিত্র ও যা সাধারণ তাদের মধ্যে কোনও তফাৎ রাখে না; তারা শিক্ষা দেয় যে পবিত্র ও অপবিত্রের মধ্যে কোনও তফাৎ নেই; এবং তারা আমার বিশ্রামদিন পালন করার ব্যাপারে চোখ বুজে থাকে সেইজন্য আমি তাদের মধ্যে অপবিত্র হচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাকার যাজকগণ আমার ব্যবস্থার প্রতি দৌরাত্ম্য করিয়াছে, ও আমার পবিত্র বস্তু সকল অপবিত্র করিয়াছে, পবিত্র ও সামান্যের কিছু বিশেষ রাখে নাই, শুচি অশুচির কোন প্রভেদ শিক্ষা দেয় নাই, ও আমার বিশ্রামদিন সকলের প্রতি চক্ষু মুদিয়াছে, আর আমি তাহাদের মধ্যে অপবিত্রীকৃত হইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাকার যাজকগণ আমার ব্যবস্থার প্রতি দৌরাত্ম্য করিয়াছে, ও আমার পবিত্র বস্তু সকল অপবিত্র করিয়াছে, পবিত্র ও সামান্যের কোন প্রভেদ রাখে নাই, শুচি অশুচির কোন প্রভেদ শিক্ষা দেয় নাই, ও আমার বিশ্রাম দিন সকলের প্রতি চক্ষু মুদিয়াছে, আর আমি তাহাদের মধ্যে অপবিত্রীকৃত হইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পুরোহিতেরা আমার আইন-কানুনের বিরুদ্ধে কাজ করে এবং আমার পবিত্র জিনিসগুলো অপবিত্র করে। যা পবিত্র ও যা পবিত্র নয় তারা তা এক করে ফেলে; তারা শুচি ও অশুচির মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়ে শিক্ষা দেয় না এবং আমার বিশ্রাম দিনগুলো পালন করবার ব্যাপারে চোখ বন্ধ করে রাখে। এতে তাদের মধ্যে আমার নামের পবিত্রতা নষ্ট হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ইমামেরা আমার শরীয়তের বিরুদ্ধে কাজ করে এবং আমার পবিত্র জিনিসগুলো অপবিত্র করে। যা পবিত্র ও যা পবিত্র নয় তারা তা এক করে ফেলে; তারা পাক-পবিত্র ও নাপাকর মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়ে শিক্ষা দেয় না এবং আমার বিশ্রাম দিনগুলো পালন করবার ব্যাপারে চোখ বন্ধ করে রাখে। এতে তাদের মধ্যে আমার নামের পবিত্রতা নষ্ট হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা আমার বিধান ভঙ্গ করেছে, পবিত্র কোন কিছুর উপর ওদের শ্রদ্ধা ভক্তি নেই। শুচি-অশুচির কোন বাছবিচার করে না ওরা। শুচি বা অশুচি সম্বন্ধে লোকশিক্ষাও ওরা দেয় না, তারা সাব্বাথের নিয়মেরও পরোয়া করে না। তারই ফলে ইসরায়েল জাতি আমাকে সম্মান করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকরা সত্যিই আমার শিক্ষাকে আঘাত করেছে; তারা আমার পবিত্র বিষয়গুলিকে যথার্থ মর্যাদা দেয় না, গুরুত্বও দেয় না| তারা পবিত্র বিষয়গুলিকে মনেই করে না পবিত্র এবং শুচি বিষয়গুলিকে অশুচির মতোই দেখে| তারা লোকেদের এ বিষয়ে শিক্ষাও দেয় না| তারা আমার বিশ্রামের বিশেষ দিনকে সম্মান দেয় না এবং এমন আচরণ করে যেন আমার কোন গুরুত্বই নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার যাজকরা আমার ব্যবস্থার অমান্য করে এবং ও আমার পবিত্র বস্তুকে অপবিত্র করে, তারা পবিত্র ও অপবিত্র জিনিসের মধ্যে তফাৎ করা শেখায়নি এবং তারা আমার বিশ্রাম বার থেকে তাদের চোখ বন্ধ করে রেখেছে তাতে আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি।