Ezekiel 22:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার কর্মকর্তারা সেখান এমন নেকড়ে বাঘের মত, যারা শিকার ছিন্নভিন্ন করে; তারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পেতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানকার কর্মকর্তারা নেকড়ের মতন শিকার ছেঁড়ে; তারা রক্তপাত করে এবং অন্যায় লাভের জন্য মানুষ খুন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাকার অধ্যক্ষগণ তথায় এমন কেন্দুয়ার ন্যায়, যাহারা মৃগবিদারণ করে; তাহারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পাইতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাকার অধ্যক্ষগণ তথায় এমন কেন্দুয়ার ন্যায়, যাহারা মৃগ বিদারণ করে; তাহারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পাইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নেকড়ে বাঘ যেমন করে শিকার ছেঁড়ে তেমনি করে সেখানকার রাজকর্মচারীরা রক্তপাত করে এবং অন্যায় লাভের জন্য মানুষ খুন করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নেকড়ে বাঘ যেমন করে শিকার ছেঁড়ে তেমনি করে সেখানকার রাজকর্মচারীরা রক্তপাত করে এবং অন্যায় লাভের জন্য মানুষ খুন করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে সরকারি কর্মীরাও নেকড়ের মত তাদের শিকার করা জন্তুর মাংস ছিঁড়ছে। ধনী হবার জন্য তারা নরহত্যা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেমের নেতারা নেকড়ের মত শিকার ধরে খাচ্ছে| এই সব নেতারা ধনের লোভে লোকেদের আক্রমণ ও হত্যা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার অধ্যক্ষরা সেখানে নেকড়ের মত শিকারকে বিদীর্ণ করে রক্তপাত করে, অন্যায়ভাবে লাভ পাওয়ার জন্য তাদের আত্মাকে ধ্বংস করছে।