Ezekiel 22:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানকার নবীদের তাদের জন্য চুন দিয়ে দেয়াল লেপণ করেছে, তারা মিথ্যা দর্শন পায় ও তাদের জন্য মিথ্যাকথারূপ মন্ত্র পড়ে; মাবুদ কথা না বললেও তারা বলে, সার্বভৌম মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ভাববাদীরা মিথ্যা দর্শন এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করে এই কাজের উপর চুনকাম করে। তারা বলে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,’ যখন সদাপ্রভু কোনও কথা বলেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথাকার ভাববাদিগণ তাহাদের জন্য কলি দিয়া [ভিত্তি] লেপন করিয়াছে, তাহারা অলীক দর্শন পায়, ও তাহাদের জন্য মিথ্যাকথারূপ মন্ত্র পড়ে; সদাপ্রভু কথা না কহিলেও তাহারা বলে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথাকার ভাববাদিগণ তাহাদের জন্য চুন দিয়া [দেওয়াল] লেপণ করিয়াছে, তাহারা অলীক দর্শন পায়, ও তাহাদের জন্য মিথ্যাকথারূপ মন্ত্র পড়ে; সদাপ্রভু কথা না কহিলেও তাহারা বলে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিথ্যা দর্শন ও মিথ্যা গোণা-পড়া দিয়ে তাদের নবীরা তাদের ঐ সব কাজের উপর চুনকাম করে। সদাপ্রভু না বললেও তারা বলে, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিথ্যা দর্শন ও মিথ্যা গোণা-পড়া দিয়ে তাদের নবীরা তাদের ঐ সব কাজের উপর চুনকাম করে। মাবুদ না বললেও তারা বলে, ‘আল্লাহ্‌ মালিক এই কথা বলছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষে যেমন দেওয়াল চূণকাম করে, তাদের নবীরাও তেমনি তাদের পাপরাশি ঢেকে রাখে। তারা অলীক দর্শন দেখে, মন-গড়া মিথ্যা ভবিষ্যদ্বাণী করে। একে সর্বাধিপতি প্রভুরই বাণী বলে দাবী করে কিন্তু আমি, প্রভু পরমেশ্বর তাদের কাছে কিছুই বলি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভাববাদীরা লোকদের সাবধান করে না| তারা সত্য ঢেকে রাখে| তারা সেই রকম কর্মীর মত যারা দেওয়াল মেরামত করে না, কেবল গর্ত বোজায| তারা কেবল মিথ্যা দর্শন পায়; মন্ত্র পড়ে মিথ্যা ভাবে ভবিষ্যৎ বলে| তারা বলে, ‘প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন’ কিন্তু সে সব মিথ্যা কথা- প্রভু তাদের সঙ্গে কথাই বলেন নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তার ভাববাদীরা তাদের জন্য কলি দিয়ে ভিত্তি লেপন করেছে, তারা মিথ্যা দর্শন পায়, তাদের জন্য মিথ্যা ভবিষ্যত বাণী করছে। তারা বলে “প্রভু সদাপ্রভু এ কথা বলেন” যখন প্রভু সদাপ্রভু এ কথা বলেন না।