Ezekiel 22:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশের লোকেরা ভারী জুলুম করেছে, পরের দ্রব্য বলপূর্বক অপহরণ করেছে, দুঃখী দরিদ্রের প্রতি দৌরাত্ম্য করেছে এবং বিদেশীর প্রতি অন্যায়পূর্বক জুলুম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের লোকেরা অন্যায় দাবি করে অত্যাচার এবং চুরি করে, তারা গরিব এবং অভাবীদের উপর অন্যায় করে এবং ন্যায়বিচার না করে বিদেশিদের উপর অত্যাচার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশের প্রজারা ভারী উপদ্রব করিয়াছে, পরের দ্রব্য বলপূর্ব্বক অপহরণ করিয়াছে, দুঃখী দরিদ্রের প্রতি দৌরাত্ম্য করিয়াছে, এবং বিদেশীর প্রতি অন্যায়পূর্ব্বক উপদ্রব করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশের প্রজারা ভারী উপদ্রব করিয়াছে, পরের দ্রব্য বলপূর্বক অপহরণ করিয়াছে, দুঃখী দরিদ্রের প্রতি দৌরাত্ম্য করিয়াছে, এবং বিদেশীর প্রতি অন্যায়পূর্বক উপদ্রব করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের লোকেরা অত্যাচার এবং ডাকাতি করে; তারা গরীব ও অভাবীদের উপর অন্যায় করে এবং ন্যায়বিচার না করে বিদেশীদের উপর অত্যাচার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের লোকেরা জুলুম এবং ডাকাতি করে; তারা গরীব ও অভাবীদের উপর অন্যায় করে এবং ন্যায়বিচার না করে বিদেশীদের উপর জুলুম করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনী প্রতারক ও লুন্ঠক। গরীব দুঃখীর সঙ্গে তারা দুর্ব্যবহার করে, বিদেশীদের উপর অন্যায়ভাবে উৎপাত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাধারণ লোকের অবস্থার সুযোগ নিয়ে একে অপরকে ঠকায় ও চুরি করে| তারা গরীব অসহায় ভিখারীদের সাহায্যে ধনী হয়, বিদেশীদের ঠকায়; তাদের সাথে ন্যায্য ব্যবহার করে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশের প্রজারা অবৈধ জুলুম করেছে, পরের দ্রব্য জোর করে লুট করেছে এবং দুঃখী দরিদ্রের ওপর অত্যাচার করেছে এবং বিদেশীর ওপর অন্যায়ভাবে জুলুম করেছে।