Ezekiel 22:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলবে, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এ সেই নগরী, যে নিজের মধ্যে রক্তপাত করে থাকে, যেন তার কাল উপস্থিত হয়; সে নিজের জন্য মূর্তিগুলোকে তৈরি করে থাকে, যেন সে নাপাক হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে নগর যে নিজের মধ্যে রক্তপাত করে নিজের সর্বনাশ ডেকে আনে এবং প্রতিমা তৈরি করে নিজেকে অশুচি করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বলিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এ সেই নগরী, যে আপনার মধ্যে রক্তপাত করিয়া থাকে, যেন তাহার কাল উপস্থিত হয়; সে আপনার জন্য পুত্তলিগণকে নির্ম্মাণ করিয়া থাকে, যেন সে অশুচি হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বলিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এ সেই নগরী, যে আপনার মধ্যে রক্তপাত করিয়া থাকে, যেন তাহার কাল উপস্থিত হয়; সে আপনার জন্য পুত্তলিগণকে নির্মাণ করিয়া থাকে, যেন সে অশুচি হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘এ সেই শহর, যে নিজের মধ্যে রক্তপাত করে নিজের সর্বনাশ ডেকে আনে এবং প্রতিমা তৈরী করে নিজেকে অশুচি করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘এ সেই শহর, যে নিজের মধ্যে রক্তপাত করে নিজের সর্বনাশ ডেকে আনে এবং মূর্তি তৈরী করে নিজেকে নাপাক করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে জানিয়ে দাও: তোমার স্বজাতির অসংখ্য মানুষকে হত্যা ও অলীক মূর্তিপূজা করে নিজেকে অশুচি করার অপরাধে তোমার সর্বনাশ ঘনিয়ে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অবশ্যই বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন, এই শহরটি নরঘাতকে পূর্ণ, তাই তার শাস্তির সময় আসবে| সে নিজের জন্য নোংরা মূর্ত্তিসমূহ তৈরী করেছিল আর সে ইসব মূর্ত্তিই তাকে নোংরা করেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অবশ্যই বলবে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এটা সেই শহরী, যে তার মধ্যে রক্তপাত করে থাকে, যেন তার দিন উপস্থিত হয় এবং মূর্ত্তি দিয়ে অশুচি করেছো যা তুমি তৈরী করেছো।