Ezekiel 22:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এজন্য তাদের মধ্যে এমন এক জন পুরুষকে খোঁজ করলাম, যে তার প্রাচীর সারাবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তার ফাটলে দাঁড়াবে, কিন্তু পেলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তাদের মধ্যে এমন একজন লোকের খোঁজ করলাম, যে প্রাচীর গাঁথবে এবং দেশের পক্ষ হয়ে আমার সামনে প্রাচীরের ফাটলে দাঁড়াবে যেন আমাকে দেশটা ধ্বংস করতে না হয়, কিন্তু কাউকে পেলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন এক জন পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর সারাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তাহার ফাটালে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর সারাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তাহার ফাটলে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তাদের মধ্যে এমন একজন লোকের খোঁজ করলাম, যে দেয়ালটা গাঁথবে এবং দেশের পক্ষ হয়ে দেয়ালের ফাঁকের মধ্যে আমার সামনে দাঁড়াবে যাতে আমাকে দেশটা ধ্বংস করতে না হয়, কিন্তু কাউকে পেলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তাদের মধ্যে এমন একজন লোকের তালাশ করলাম, যে দেয়ালটা গাঁথবে এবং দেশের পক্ষ হয়ে দেয়ালের ফাঁকের মধ্যে আমার সামনে দাঁড়াবে যাতে আমাকে দেশটা ধ্বংস করতে না হয়, কিন্তু কাউকে পেলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এমন একজনকে খুঁজলাম যে নগরীর ভাঙ্গা প্রাচীর সারাবে, আমার ধ্বংসোদ্যত ক্রোধের মুখে ভাঙ্গা প্রাচীরের সামনে এসে দাঁড়াবে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু কাউকে পেলাম না
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি লোকদের তাদের জীবন ধারা পরিবর্ত্তন করতে এবং নগর রক্ষা করতে বলেছিলাম| আমি তাদের দেওয়াল মেরামত করতে ও দেওয়ালের ঐসব গর্তের সামনে দাঁড়িয়ে নগর রক্ষার্থে যুদ্ধ করতে বলেছিলাম কিন্তু সাহায্যের জন্য কেউ আসেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তাদের মধ্যে থেকে এমন এক জনকে খুঁজছে যে দেওয়াল তৈরী করবে ও দেশের জন্য আমার সামনে ফাটালে দাঁড়াবে যাতে আমি ধ্বংস না করি কিন্তু আমি কাউকে পাইনি।