Ezekiel 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে রক্তপাত করেছ, তা দ্বারা তুমি দণ্ডনীয়া হয়েছ ও তুমি যেসব মূর্তি তৈরি করেছ, তা দ্বারা নাপাক হয়েছ; এবং তুমি নিজের দিন সন্নিকট করেছ ও তোমার আয়ুর শেষ প্রান্তে উপস্থিত হয়েছ; এজন্য আমি তোমাকে জাতিদের ও সকল দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং প্রতিমা তৈরি করে তুমি অশুচি হয়েছ। তুমি তোমার দিন কাছে নিয়ে এসেছ এবং তোমার শেষকাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিগণের কাছে তোমাকে ঘৃণ্য করব এবং সমস্ত দেশের কাছে তোমাকে হাসির পাত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে রক্তপাত করিয়াছ, তদ্দ্বারা তুমি দণ্ডনীয়া হইয়াছ, ও তুমি যে যে পুত্তলি নির্ম্মাণ করিয়াছ, তদ্দ্বারা অশুচি হইয়াছ; এবং তুমি আপনার দিন সন্নিকট করিয়াছ, ও আপন আয়ুর অন্তে উপস্থিত হইয়াছ; এইজন্য আমি তোমাকে জাতিগণের ও সকল দেশের কাছে বিদ্রূপের পাত্র করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে রক্তপাত করিয়াছ, তদ্দ্বারা তুমি দণ্ডনীয়া হইয়াছ, ও তুমি যে যে পুত্তলি নির্মাণ করিয়াছ, তদ্দ্বারা অশুচি হইয়াছ; এবং তুমি আপনার দিন সন্নিকট করিয়াছ, ও আপন আয়ুর অন্তে উপস্থিত হইয়াছ; এই জন্য আমি তোমাকে জাতিগণের ও সকল দেশের কাছে বিদ্রূপের পাত্র করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং প্রতিমা তৈরী করে অশুচি হয়েছ। তুমি তোমার দিন কাছিয়ে এনেছ এবং তোমার শেষ কাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিদের কাছে আমি তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করে তুলব এবং সমস্ত দেশের কাছে করব হাসির পাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং মূর্তি তৈরী করে নাপাক হয়েছ। তুমি তোমার দিন কাছিয়ে এনেছ এবং তোমার শেষ কাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিদের কাছে আমি তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করে তুলব এবং সমস্ত দেশের কাছে করব হাসির পাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হত্যার অপরাধে তুমি অপরাধী এবং নিজের হাতে গড়া অলীক মূর্তি পূজা করে নিজেকে তুমি অশুচি করেছ। তারই ফলস্বরূপ তোমার সর্বনাশ আসন্ন, তোমার শিয়রে শমন! সেই জন্যই সমস্ত জাতির কাছে আমি তোমাকে বিদ্রূপের পাত্র করেছি, হাস্যাস্পদ করেছি সমস্ত দেশের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘জেরুশালেম নিবাসীরা, তোমরা বহুলোককে হত্যা করেছ, নোংরা মূর্ত্তি তৈরী করেছ| তোমরা দোষী আর তাই তোমাদের শাস্তি দেবার সময় এসেছে| তোমাদের শেষ দশা উপস্থিত এই জন্য অন্য জাতি তোমাদের নিয়ে ঠাট্ট করবে ও তোমাদের দেখে হাসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে রক্তপাত করেছ, তার জন্য তুমি দোষী হয়েছ ও তুমি যে মূর্ত্তি তৈরী করেছ, তার জন্য অশুচি হয়েছে; কারণ তুমি তোমার দিন কাছাকাছি করেছ এবং তোমার আয়ুর শেষ বছর উপস্থিত করেছো; এজন্য আমি তোমাকে জাতিদের কাছে টিটকারির পাত্র ও প্রত্যেক দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম।