Ezekiel 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মধ্যে পিতা-মাতাকে তুচ্ছ করা হয়েছে; তোমার মধ্যে বিদেশীর প্রতি জুলুম করা হয়েছে; তোমার মধ্যে এতিম ও বিধবার প্রতি দৌরাত্ম্য করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করেছে; বিদেশিদের অত্যাচার করেছে আর অনাথ ও বিধবাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মধ্যে পিতামাতাকে তুচ্ছ করা হইয়াছে; তোমার মধ্যে বিদেশীর প্রতি উপদ্রব করা হইয়াছে; তোমার মধ্যে পিতৃহীনের ও বিধবার প্রতি দৌরাত্ম্য করা হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মধ্যে পিতামাতাকে তুচ্ছ করা হইয়াছে; তোমার মধ্যে বিদেশীর প্রতি উপদ্রব করা হইয়াছে; তোমার মধ্যে পিতৃহীনের ও বিধবার প্রতি দৌরাত্ম্য করা হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করছে, বিদেশীদের অত্যাচার করছে আর অনাথ ও বিধবাদের সংগে অন্যায় ব্যবহার করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করছে, বিদেশীদের জুলুম করছে আর এতিম ও বিধবাদের সংগে অন্যায় ব্যবহার করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরীর একজনও তার পিতামাতাকে শ্রদ্ধা করে না। তোমরা বিদেশীদের প্রতারণা কর, বিধবা ও অনাথ পিতৃ-মাতৃহীনের উপর জুলুম করার সুযোগ নাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের লোকরা তাদের পিতা-মাতাকে সম্মান করে না; তারা সেই শহরের বিদেশীদের আঘাত করে ও অনাথ এবং বিধবাদের ঠকায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাদের মধ্যে বাবা-মাকে তুচ্ছ করেছে, তোমার মধ্যে বিদেশীদের ওপর উপদ্রপ করা হয়েছে; তোমার মধ্যে অনাথদের ও বিধবার ওপর খারাপ ব্যবহার করা হয়েছে।