Ezekiel 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রক্তপাত করার জন্য তোমার মধ্যে কিছু লোক কুৎসা রটনা করে থাকে; এবং তোমার মধ্যে লোকে পর্বতের উপরে ভোজন করে; তোমার মধ্যে লোকে কুকর্ম করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা অন্যের বদনাম রটিয়ে তাদের রক্তপাত করায়; পাহাড়ের উপরের পূজার জায়গায় খাওয়াদাওয়া করে ও ঘৃণ্য কাজ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্তপাত করণার্থে তোমার মধ্যে কর্ণেজপ লোক থাকিয়া আসিয়াছে; এবং তোমার মধ্যে লোকে পর্ব্বতের উপরে ভোজন করিয়াছে; তোমার মধ্যে লোকে কুকর্ম্ম করিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রক্তপাত করণার্থে তোমার মধ্যে কর্ণেজপ লোক থাকিয়া আসিয়াছে; এবং তোমার মধ্যে লোকে পর্বতের উপরে ভোজন করিয়াছে; তোমার মধ্যে লোকে কুকর্ম করিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা অন্যের বদনাম রটিয়ে তাদের রক্তপাত করায়, পাহাড়ের উপরকার পূজার জায়গায় খাওয়া-দাওয়া করে ও খারাপ খারাপ কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা অন্যের বদনাম রটিয়ে তাদের রক্তপাত করায়, পাহাড়ের উপরকার পূজার জায়গায় খাওয়া-দাওয়া করে ও খারাপ খারাপ কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরাই আবার মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের প্রাণনাশ কর। তোমরা মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খাও। কেউ কেউ আবার সব সময় লালসা চরিতার্থ করতেই ব্যস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের লোকরা নির্দোষ লোকদের হত্যা করবার জন্য তাদের সম্বন্ধে মিথ্যে কথা বলে| লোকরা মূর্ত্তির পূজা করতে পর্বতগুলিতে যায় আর সহভাগীতার ভোজ খেতে জেরুশালেমে আসে| “‘জেরুশালেমে লোকে অনেক যৌনমূলক পাপ কাজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুত্সাজনক লোক এসেছে তোমার মধ্যে রক্তপাত করার জন্য এবং তারা পর্বতের উপরে ভোজন করেছে; তোমার মধ্যে লোকে খারাপ কাজ করেছে