Ezekiel 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তার উলঙ্গতা অনাবৃত করলো, তার পুত্রকন্যাদের হরণ করে তাকে তলোয়ার দ্বারা হত্যা করলো; এভাবে স্ত্রীলোকদের মধ্যে তার অখ্যাতি হল, কারণ লোকেরা তাকে বিচারসিদ্ধ দণ্ড দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাকে উলঙ্গ করে, তার ছেলেমেয়েদের কেড়ে নিয়ে তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলল। সে স্ত্রীলোকদের আলোচনার বিষয় হল, কারণ তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহার উলঙ্গতা অনাবৃত করিল, তাহার পুত্রকন্যাদিগকে হরণ করিয়া তাহাকে খড়্গ দ্বারা বধ করিল; এইরূপে স্ত্রীলোকদের মধ্যে তাহার অখ্যাতি হইল, কারণ লোকেরা তাহাকে বিচারসিদ্ধ দণ্ড দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহার উলঙ্গতা অনাবৃত করিল, তাহার পুত্রকন্যাদিগকে হরণ করিয়া তাহাকে খড়্গ দ্বারা বধ করিল; এইরূপে স্ত্রীলোকদের মধ্যে তাহার অখ্যাতি হইল, কারণ লোকেরা তাহাকে বিচারসিদ্ধ দণ্ড দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাকে উলংগ করে তার ছেলেমেয়েদের কেড়ে নিয়ে তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলল। তার শাস্তির বিষয় নিয়ে স্ত্রীলোকেরা বলাবলি করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাকে উলংগ করে তার ছেলেমেয়েদের কেড়ে নিয়ে তলোয়ার দিয়ে তাকে হত্যা করল। তার শাস্তির বিষয় নিয়ে স্ত্রীলোকেরা বলাবলি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাকে নগ্ন করে দিল। পুত্র-কন্যাদের কেড়ে নিল এবং অস্ত্রাঘাতে হত্যা করল তাকে। তার এই দুর্ভাগ্যের কথা সর্বত্র নারীদের মুখে ফিরতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাকে বলাৎকার করল, তার সন্তানদের নিয়ে গেল আর খড়্গ ব্যবহার করে তাকে হত্যা করল| তারা তাকে শাস্তি দিল যার বিষয়ে মহিলারা এখনও আলোচনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তার উলঙ্গতা অনাবৃত করল, তার ছেলেমেয়েদেরকে হরণ করে তাকে তরোয়াল দিয়ে হত্যা করল; এই ভাবে স্ত্রীলোকদের মধ্যে তার অখ্যাতি হল, তাই লোকেরা তাকে বিচারসিদ্ধ শাস্তি দিল।