Ezekiel 23:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব দেখেও তার বোন অহলীবা তার কামাসক্তিতে তার চেয়েও, হ্যাঁ, পতিতাবৃত্তিতে সেই বোনের চেয়েও বেশি ভ্রষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার বোন অহলীবা এসব দেখেছিল, তবুও তার কামনা এবং বেশ্যাবৃত্তির কারণে সে তার বোনের চেয়ে আরও বেশি চরিত্রহীন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল দেখিয়াও তাহার ভগিনী অহলীবা আপন কামাসক্তিতে তাহা অপেক্ষা, হাঁ, বেশ্যাক্রিয়ায় সেই ভগিনী অপেক্ষা অধিক ভ্রষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল দেখিয়াও তাহার ভগিনী অহলীবা আপন কামাসক্তিতে তাহা অপেক্ষা, হাঁ, বেশ্যাক্রিয়ায় সেই ভগিনী অপেক্ষা অধিক ভ্রষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তার বোন অহলীবা এই সব দেখল, তবুও সে তার কামনা ও বেশ্যাগিরিতে তার বোনের চেয়ে আরও বেশী খারাপ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তার বোন অহলীবা এই সব দেখল, তবুও সে তার কামনা ও বেশ্যাগিরিতে তার বোনের চেয়ে আরও বেশী খারাপ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতসব দেখেও, তার বোন অহলিবা অহলার চেয়ে বন্য উদ্দাম হয়ে উঠল, পতিতাবৃত্তির চরমে গিয়ে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তার ছোট বোন অহলীবা এসব ঘটতে দেখেও তার বোনের চাইতে বেশী পাপ করে চলল, অহলার চাইতেও সে আরও অবিশ্বস্ত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব দেখেও তার বোন অহলীবা নিজের কামাসক্তিতে তার থেকে, হ্যাঁ, বেশ্যাক্রিয়ায় সেই বোনের থেকেও বেশি ভ্রষ্ট হল।