Ezekiel 23:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নিকটবর্তী আসেরীয়দের প্রতি— শাসনকর্তা ও সেনাপতিদের প্রতি কামাসক্তা হল; তারা জমকালো পোশাক-পরিহিত ঘোড়সওয়ার যোদ্ধা, সকলেই মনোহর যুবক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারও আসিরীয়—শাসনকর্তা ও সেনাপতি, সম্পূর্ণ পোশাকে যোদ্ধা, ঘোড়াসওয়ার, সকল সুন্দর যুবকদের প্রতি কামনা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে নিকটবর্ত্তী অশূর-সন্তানগণে—দেশাধ্যক্ষগণে ও শাসনকর্ত্তৃগণে—কামাসক্তা হইল; তাহারা দিব্য পরিচ্ছদান্বিত অশ্বারোহী যোদ্ধা, সকলেই মনোহর যুবক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে নিকটবর্তী অশূর-সন্তানগণে- দেশাধ্যক্ষগণে ও শাসনকর্তৃগণে- কামাসক্তা হইল; তাহারা দিব্য পরিচ্ছদান্বিত অশ্বারোহী যোদ্ধা, সকলেই মনোহর যুবক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারও আসিরিয়দের প্রতি কামনা হল; তারা ছিল শাসনকর্তা ও সেনাপতি; তারা সুন্দর পোশাক পরা যোদ্ধা ও ঘোড়সওয়ার; তারা সবাই সুন্দর যুবক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারও আশেরীয়দের প্রতি কামনা হল; তারা ছিল শাসনকর্তা ও সেনাপতি; তারা সুন্দর পোশাক পরা যোদ্ধা ও ঘোড়সওয়ার; তারা সবাই সুন্দর যুবক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেও আসিরীয় উচ্চপদস্থ অধিনায়ক ও সেনাধ্যক্ষ, উজ্জ্বল পোষাক পরা সৈনিক ও অশ্বারোহী অধিনায়কদের প্রেমে উন্মত্ত হয়ে উঠেছিল—এরা সকলেই ছিল সুদর্শন সুপুরুষ যুবা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অশূরীয় নেতাদের ও অধ্যক্ষদের চাইল; অশ্বারোহী নীল পোশাক পরা ঐ সৈন্যদেরও চাইল| এই সব যুবকরা সবাই ছিল তার ঈপিসত বস্তু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে কাছাকাছি অশূর সন্তানদের কাছে দেশাধ্যক্ষদের কাছে ও শাসনকর্ত্তাদের কাছে কামাসক্তা হল; তারা আকর্ষণীয় পোশাক পরা অশ্বারোহী যোদ্ধা, সবাই শক্তিশালী ও সুদর্শন।