Ezekiel 23:15 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কোমরবন্ধনী, তাদের মাথায় রঙীন দীর্ঘ পাগড়ী, তারা সকলে দেখতে সেনানীদের মত, কল্‌দীয় দেশজাত ব্যাবিলনীয়দের রূপবিশিষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কোমর বাঁধনি এবং মাথায় উড়ন্ত পাগড়ি; তারা সবাই দেখতে ব্যাবিলীয় রথের সেনাপতিদের মতো, যারা কলদীয় দেশের অধিবাসী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পটিকাতে বদ্ধকটি, তাহাদের মস্তকে রঙ্গে ডুবান দীর্ঘ উষ্ণীষ, তাহারা সকলে দেখিতে সেনানীদের ন্যায়, কল্‌দীয় দেশজাত বাবিল-সন্তানদের রূপবিশিষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পটিকাতে বদ্ধকটি, তাহাদের মস্তকে রঙে ডুবান দীর্ঘ উষ্ণীষ, তাহারা সকলে দেখিতে সেনানীদের ন্যায়, কল্‌দীয় দেশজাত বাবিল-সন্তানদের রূপবিশিষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোমরে তাদের কোমর-বাঁধনি, মাথার উপর উড়ন্ত পাগড়ী; তারা সবাই দেখতে বাবিল দেশের সেনাপতিদের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোমরে তাদের কোমর-বাঁধনি, মাথার উপর উড়ন্ত পাগড়ী; তারা সবাই দেখতে ব্যাবিলন দেশের সেনাপতিদের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের কোমরে ছিল কোমরবন্ধ, মাথায় ছিল পাগড়ী| ঐসব লোকদের দেখে মনে হত যেন অশ্বারোহীদের অধিকারিক; তারা ছিল কল্দীয়, বাবিলে তাদের জন্ম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কোমরের চারিদিকে বেল্ট পরেছে, তাদের মাথার পাগড়িটা উড়ছিল, তাদের সবার চেহারা রথের কর্মকর্তাদের মতো, লোকেরা যাদের জন্মস্থান ব্যাবিলন ছিল।