Ezekiel 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ব্যাবিলনীয়েরা তার কাছে এসে প্রেমের বিছানায় শয়ন করলো ও জেনা করে তাকে ভ্রষ্ট করলো; সে তাদের দ্বারা নাপাক হল, পরে তাদের প্রতি তার প্রাণে ঘৃণা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ব্যাবিলীয়রা তার কাছে এসে তার সঙ্গে বিছানায় যেত এবং ব্যভিচার করে তাকে অশুচি করত। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বাবিল-সন্তানেরা তাহার কাছে আসিয়া প্রেম-শয্যায় শয়ন করিল, ও ব্যভিচার করিয়া তাহাকে ভ্রষ্ট করিল; সে তাহাদের দ্বারা অশুচি হইল, পরে তাহাদের প্রতি তাহার প্রাণে ঘৃণা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বাবিল-সন্তানেরা তাহার কাছে আসিয়া প্রেম-শয্যায় শয়ন করিল, ও ব্যভিচার করিয়া তাহাকে ভ্রষ্ট করিল; সে তাহাদের দ্বারা অশুচি হইল, পরে তাহাদের প্রতি তাহার প্রাণে ঘৃণা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে বাবিলীয়েরা তার কাছে এসে তার সংগে বিছানায় গেল এবং ব্যভিচার করে তাকে অশুচি করল। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে তার সংগে বিছানায় গেল এবং জেনা করে তাকে নাপাক করল। তাদের দ্বারা নাপাক হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনীয়রা এল, তার কামনা চরিতার্থ করল। তাকে অশুচি করল। তাদের এই প্রবৃত্তি এতখানি মাত্রা ছাড়িয়ে গেল যে শেষ পর্যন্ত সে তিক্ত বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঐসব বাবিলের পুরুষরা তার প্রেম শয্যার পাশে এসে তার সাথে সহবাস করল| তারা তাকে ব্যবহার করে এত নোংরা করল যে সে তাদের প্রতি বিরক্ত হয়ে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে লালসা বিছানায় শয়ন করল ও ব্যভিচার করে তাকে অশুচি করল; সে তাদের দ্বারা অশুচি হল, পরে তাদের দ্বারা প্রতি তার প্রাণে ঘৃণা হল।