Ezekiel 23:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তার পতিতাবৃত্তি বাড়িয়ে তুলল, যে সময়ে মিসর দেশে পতিতাবৃত্তি করতো, নিজের সেই যৌবনকাল স্মরণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যৌবনে সে যখন মিশরে গণিকা ছিল তখনকার দিনগুলির কথা মনে করে সে আরও বেশি ব্যভিচার করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে আপন বেশ্যাক্রিয়া সকল বাড়াইল, যে সময়ে মিসর দেশে বেশ্যাক্রিয়া করিত, আপনার সেই যৌবনকাল স্মরণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে আপন বেশ্যাক্রিয়া সকল বাড়াইল, যে সময়ে মিসর দেশে বেশ্যাক্রিয়া করিত, আপনার সেই যৌবনকাল স্মরণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যৌবনে যখন সে মিসরে বেশ্যা ছিল তখনকার দিনগুলো মনে করে সে আরও বেশী ব্যভিচার করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যৌবনে যখন সে মিসরে বেশ্যা ছিল তখনকার দিনগুলো মনে করে সে আরও বেশী জেনা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে বসবাসকালে বালিকা বয়সে সে যেমন কামকলায় উদ্দাম হয়ে উঠেছিল, সেই কথা মনে করে তার চেয়েও বেশী উদ্দাম হয়ে উঠল সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার বার অহলীবা আমার প্রতি অবিশ্বস্ত হল| তারপর সে মিশরে তার যৌবন কালের প্রেমের কথা স্মরণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সে আরো অনেক বেশ্যাক্রিয়া করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল, যে দিনের সে মিশর দেশে বেশ্যাক্রিয়া করত, নিজের সেই যৌবনকাল মনে করল।