Ezekiel 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে, মিসরীয়েরা যে সময়ে কৌমার্যকালীন স্তন বলে তোমার চুচুক টিপতো, তুমি পুনর্বার সেই যৌবনকালীয় কুকর্মের চেষ্টা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার যৌবনকালে মিশরে যেমন তোমার বুক ধরে আদর করত এবং টিপত, তুমি আবার সেই যৌবনকালীন ব্যভিচারের আকাঙ্ক্ষা করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে, মিস্রীয়েরা যে সময়ে কৌমার্য্যকালীন স্তন বলিয়া তোমার চুচুক টিপিত, তুমি পুনর্ব্বার সেই যৌবনকালীয় কুকর্ম্মের চেষ্টা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে, মিসরীয়েরা যে সময়ে কৌমার্যকালীন স্তন বলিয়া তোমার চুচুক টিপিত, তুমি পুনর্বার সেই যৌবনকালীয় কুকর্মের চেষ্টা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে অহলীবা, তোমার যৌবন কালে মিসরের লোকেরা তোমার বুক ধরে আদর করে তোমার কুমারীত্ব নষ্ট করেছিল; এখন তুমি আবার সেই লোকদের সংগে ব্যভিচার করতে চাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে অহলীবা, তোমার যৌবন কালে মিসরের লোকেরা তোমার বুক ধরে আদর করে তোমার সতীত্ব নষ্ট করেছিল; এখন তুমি আবার সেই লোকদের সংগে জেনা করতে চাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(অহলিবা, বালিকা বয়সে যেখানে তুমি কুমারীত্ব হারিয়েছিলে, যেখানে পুরুষেরা তোমার স্তনযুগল নিয়ে খেলা করত, সেই মিশরের জঘন্য অনাচারের দিনগুলি তুমি ফিরে পেতে চাইছ!)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অহলীবা, তুমি তোমার যৌবন কালের স্বপ্ন দেখলে, যে সময় তোমার প্রেমিকরা তোমার স্তনের বোঁটা স্পর্শ করত ও যৌবনের স্তন ধরত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই ভাবে, মিশরীয়েরা যে দিনের কৌমায্যকালীন স্তন বলে তোমার চুচুক টিপত, তুমি আবার সেই যৌবনকালীয় খারাপ কাজের চেষ্টা করেছ।