Ezekiel 23:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে আমি তোমার কুকর্ম ও মিসর দেশ থেকে কৃত তোমার পতিতাবৃত্তি নিবৃত্ত করবো, তাতে তুমি ওদের প্রতি আর দৃষ্টিপাত করবে না এবং মিসরকেও আর স্মরণ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যভিচার ও গণিকাবৃত্তি তুমি মিশরে শুরু করেছিলে তা আমি এইভাবে বন্ধ করে দেব। তাতে তুমি এই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে না অথবা মিশরকে আর মনেও রাখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমি তোমার কুকর্ম্ম ও মিসর দেশ হইতে [কৃত] তোমার বেশ্যাক্রিয়া নিবৃত্ত করিব, তাহাতে তুমি উহাদের প্রতি আর দৃষ্টিপাত করিবে না, এবং মিসরকেও আর স্মরণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমি তোমার কুকর্ম ও মিসর দেশ হইতে [কৃত] তোমার বেশ্যাক্রিয়া নিবৃত্ত করিব, তাহাতে তুমি উহাদের প্রতি আর দৃষ্টিপাত করিবে না, এবং মিসরকেও আর স্মরণ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ব্যভিচার ও বেশ্যাগিরি তুমি মিসরে শুরু করেছিলে তা আমি এইভাবে বন্ধ করে দেব। তাতে তুমি ঐ লোকদের দিকে তাকাবে না এবং মিসরকে আর মনেও করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জেনা ও বেশ্যাগিরি তুমি মিসরে শুরু করেছিলে তা আমি এইভাবে বন্ধ করে দেব। তাতে তুমি ঐ লোকদের দিকে তাকাবে না এবং মিসরকে আর মনেও করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে যা তুমি শুরু করেছিলে আমি তোমার সেই সমস্ত লালসা ও দুষ্কর্মের অবসান ঘটাব। তুমি তখন অলীক মূর্তিদের দিকে ফিরেও তাকাবে না আর মিশরের কথা মনেও আনবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর মিশরে বসবাসের সময় থেকে তুমি যে সমস্ত কুকর্ম ও ব্যভিচার করেছিলে আমি তার সমাপ্তি ঘটাব| তুমি আর কখনও তাদের খোঁজ করবে না, আর কখনও মিশরকে স্মরণ করবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তোমার থেকে লজ্জাজনক আচরণ এবং মিশর দেশ থেকে তোমার বেশ্যাক্রিয়া দূর করব। তুমি তাদের তোমার চোখ আর তুলবে না এবং তুমি আর মিশরকে মনে করবে না।’