Ezekiel 23:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, তুমি যাদেরকে হিংসা করছো, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি যাদের ঘৃণা করো, যাদের প্রতি বিরক্ত হয়ে তুমি তাড়িয়ে দিয়েছ আমি তোমাকে তাদের হাতেই তুলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হইয়াছে, তাহাদের হস্তে আমি তোমাকে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হইয়াছে, তাহাদের হস্তে আমি তোমাকে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি যাদের ঘৃণা কর, যাদের দিক থেকে তুমি ফিরেছ তাদের হাতেই আমি তোমাকে তুলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি যাদের ঘৃণা কর, যাদের দিক থেকে তুমি ফিরেছ তাদের হাতেই আমি তোমাকে তুলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, যাদের প্রতি তোমার চরম ঘৃণা ও বিতৃষ্ণা, তাদেরই হাতে তোমায় আমি তুলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন, “তুমি যাদের ঘৃণা কর আমি তাদের হাতেই তোমায় তুলে দিচ্ছি| যাদের নিয়ে তুমি অতীষ্ঠ, তাদের হাতেই তুলে দিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তুমি যাদেরকে ঘৃণা করছ, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে দেব।