Ezekiel 23:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার প্রতি হিংসা করবে ও তোমার সমস্ত শ্রমফল হরণ করবে এবং তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করে পরিত্যাগ করবে, তাতে তোমার জেনা-ঘটিত উলঙ্গতা, তোমার কুকর্ম ও তোমার পতিতাবৃত্তি, অনাবৃত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার প্রতি ঘৃণার সঙ্গে ব্যবহার করবে এবং তুমি যা কিছু উপার্জন করেছ তার সবকিছু নিয়ে নেবে। তারা তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করে ছেড়ে চলে যাবে, এবং তোমার গণিকাবৃত্তির লজ্জা প্রকাশ পাবে। তোমার ব্যভিচার ও কুকর্মের জন্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার প্রতি দ্বেষ করিবে, ও তোমার সমস্ত শ্রমফল হরণ করিবে, এবং তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করিয়া পরিত্যাগ করিবে, তাহাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার কুকর্ম্ম ও তোমার বেশ্যাক্রিয়া, অনাবৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার প্রতি দ্বেষ করিবে, ও তোমার সমস্ত শ্রমফল হরণ করিবে, এবং তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করিয়া পরিত্যাগ করিবে, তাহাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার কুকর্ম ও তোমার বেশ্যাক্রিয়া, অনাবৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাকে ঘৃণা করবে এবং তোমার পরিশ্রমের ফল নিয়ে নেবে। তারা তোমাকে উলংগ ও খালি করে রেখে যাবে। তোমার বেশ্যাগিরির লজ্জা তখন প্রকাশ পাবে। তোমার ব্যভিচার ও বেশ্যাগিরির ফলে এই সব তোমার উপর আসবে, কারণ তুমি জাতিদের সংগে ব্যভিচার করেছ, অর্থাৎ তাদের প্রতিমাগুলো দিয়ে নিজেকে অশুচি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাকে ঘৃণা করবে এবং তোমার পরিশ্রমের ফল নিয়ে নেবে। তারা তোমাকে উলংগ ও খালি করে রেখে যাবে। তোমার বেশ্যাগিরির লজ্জা তখন প্রকাশ পাবে। তোমার জেনা ও বেশ্যাগিরির ফলে এই সব তোমার উপর আসবে, কারণ তুমি জাতিদের সংগে জেনা করেছ, অর্থাৎ তাদের মূর্তিগুলো দিয়ে নিজেকে নাপাক করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রতি অদম্য ঘৃণায় তারা তোমায় এতদিনের উপার্জিত যাবতীয় সম্পদ কেড়ে নেবে এবং তোমায় বিবস্ত্রা করে তোমার বারাঙ্গনার স্বরূপ প্রকাশ করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তারা যে তোমায় কত ঘৃণা করে তা দেখাবে| তোমার পরিশ্রমের দ্বারা উপার্জিত সব কিছুই তারা নিয়ে যাবে আর উলঙ্গ ও ব্বিস্ত্র অবস্থায় তোমাকে পরিত্যাগ করবে| লোকে স্পষ্টই তোমার পাপ দেখতে পাবে| তোমার বেশ্যার মত ব্যবহার ও দুষ্ট স্বপ্ন দর্শনও তারা দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার প্রতি ঘৃণাপূর্ণভাবে ব্যবহার করবে ও তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে এবং তোমাকে বিবস্ত্রা করে পরিত্যাগ করবে, তাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার লজ্জাজনক আচরণ ও তোমার বেশ্যাক্রিয়া প্রকাশ হবে।