Ezekiel 23:30 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি জাতিদের পিছনে চলে জেনা করেছ, তাদের মূর্তিগুলো দ্বারা নাপাক হয়েছ, এজন্য এসব তোমার প্রতি করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত তোমার উপরে পড়েছে, কারণ জাতিগণের সঙ্গে ব্যভিচার করেছ এবং তাদের প্রতিমাগুলি দিয়ে নিজেকে অশুচি করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি জাতিগণের অনুগমনে ব্যভিচার করিয়াছ, তাহাদের পুত্তলিগণ দ্বারা অশুচি হইয়াছ, এই নিমিত্ত এ সকল তোমার প্রতি করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি জাতিগণের অনুগমনে ব্যভিচার করিয়াছ, তাহাদের পুত্তলিগণ দ্বারা অশুচি হইয়াছ, এই নিমিত্ত এই সকল তোমার প্রতি করা যাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কাম-লালসা ও বারাঙ্গনা বৃত্তিই তোমার জীবনে ডেকে এনেছে এই অভিশাপ। সমস্ত জাতির লোকদের মনোরঞ্জনের জন্য তুমি এই বৃত্তি গ্রহণ করেছিলে এবং তাদের অলীক মূর্তির সংস্পর্শে গিয়ে তুমি নিজেকে অশুচি করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমায় ত্যাগ করে অন্য জাতির পেছনে পেছনে ছুটে যাবার সময় তুমি ঐসব মন্দ কাজ করতে| তাদের নোংরা মূর্ত্তি পূজো করতে আরম্ভ করার পরেই তুমি ঐসব বাজে কাজ করলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জাতিদের অনুগমনে ব্যভিচার করেছ, তাদের মূর্তিদের দ্বারা অশুচি হয়েছ, এই জন্য এ সব তোমার প্রতি করা যাবে।