Ezekiel 23:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার বোনের পথে গমন করেছ, এজন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার বোনের পথ অনুসরণ করেছ; এই জন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ভগিনীর পথে গমন করিয়াছ, এই জন্য আমি তাহার পানপাত্র তোমার হস্তে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ভগিনীর পথে গমন করিয়াছ, এই জন্য আমি তাহার পানপাত্র তোমার হস্তে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তোমার বোনের পথেই গেছ; কাজেই তার পেয়ালা আমি তোমার হাতে তুলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তোমার বোনের পথেই গেছ; কাজেই তার পেয়ালা আমি তোমার হাতে তুলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার বোনেরই পদাঙ্ক অনুসরণ করেছ, তাই তাকে যে দণ্ড আমি দিয়েছি, সেই একই দণ্ড আমি তোমাকেও দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার বোনের পথ অনুসরণ করে তার মতোই জীবনযাপন করেছ| তাই আমি, তার ভাগ্য যেমন হয়েছিল সেইরকম কষ্ট তোমাকে পাওয়াব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের বোনের পথে গিয়েছ, এই জন্য আমি তার শাস্তির পানপাত্র তোমার হাতে দেব।’