Ezekiel 23:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বড়; তুমি পরিহাসের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র বড়ো ও গভীর; এটি অপমান এবং উপহাস নিয়ে আসবে, কারণ এতে অনেক ধরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন ভগিনীর পাত্রে পান করিবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের বিষয় হইবে; সেই পাত্রে অনেকটা ধরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন ভগিনীর পাত্রে পান করিবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের বিষয় হইবে; সেই পাত্রে অনেকটা ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি প্রভু সদাপ্রভু বলছি যে, তোমার বোনের পেয়ালাতেই তুমি খাবে; পেয়ালাটা বড় ও গভীর। তাতে অনেকটা ধরে বলে তা থেকে খেয়ে তুমি ঘৃণা ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্‌ মালিক বলছি যে, তোমার বোনের পেয়ালাতেই তুমি খাবে; পেয়ালাটা বড় ও গভীর। তাতে অনেকটা ধরে বলে তা থেকে খেয়ে তুমি ঘৃণা ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, তোমার বোনের পেয়ালাতেই তুমি চুমুক দেবে সে পেয়ালা যেমন বৃহৎ তেমনি গভীর। জনে জনে তোমায় পরিহাস করবে ব্যঙ্গ করবে তোমায়—আকন্ঠ ঘৃণায় পূর্ণ সে পেয়ালা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “তুমিও তোমার বোনের পেয়ালা থেকে পান করবে| সেই পেয়ালাটি মাপে বেশ বড় ও গভীর| তোমার পান করা দেখে লোকে হাসবে আর তোমাকে উপহাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি নিজের বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের ও বিদ্রূপের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।