Ezekiel 23:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাতে পান করবে, গাদও খেয়ে ফেলবে এবং তার খোলা চাটবে ও নিজের স্তন বিদীর্ণ করবে; কেননা আমি এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাতে পান করবে এবং চেটেপুটে পান করবে; তা তুমি ভেঙে চুরমার করবে এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে। সার্বভৌম সদাপ্রভু বলেন, আমি বলছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাতে পান করিবে, গাদও খাইয়া ফেলিবে, এবং তাহার খোলা চাটিবে, ও আপন স্তন বিদীর্ণ করিবে; কেননা আমি ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাতে পান করিবে, গাদও খাইয়া ফেলিবে, এবং তাহার খোলা চাটিবে, ও আপন স্তন বিদীর্ণ করিবে; কেননা আমি ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাতে খাবে, চেটেপুটে খাবে; তুুমি তা ভেংগে চুরমার করবে এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে। এই হল আমার বিচারের রায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাতে খাবে, চেটেপুটে খাবে; তুমি তা ভেংগে চুরমার করবে এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে। এই হল আমার বিচারের রায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তার সবটুকু পান করবে, নিঃশেষে পান করবে তার তলানিটুকুও। তারপর তুমি নিজের মাথার চুল ছিঁড়বে, সেই পেয়ালার ভাঙ্গা টুকরোগুলি দিয়ে বিদীর্ণ করবে আপন বক্ষদেশ। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। এই আমার দণ্ডাদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পেয়ালার বিষ তুমি পান করবে, তার তলানি পর্যন্ত পান করবে| তারপর সেই পাত্র ছুঁড়ে ফেলে ভেঙ্গে টুকরো টুকরো করবে আর কষ্টে তোমার স্তন ছিঁড়ে ফেলবে| আমি প্রভু ও সদাপ্রভু বলছি এটা ঘটবে, আর আমিই এসব বলেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাতে পান করবে, নর্দমা খালি হবে তারপর তুমি ধ্বংস হবে এবং টুকরোর সঙ্গে তোমার স্তন বিচ্ছিন্ন করবে; কারণ আমি এটা ঘোষণা করলাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন।