Ezekiel 23:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, সেজন্য তুমি আবার তোমার কুকর্মের ও পতিতাবৃত্তির ভার বহন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছ এবং আমার দিকে পিঠ ফিরিয়েছ বলে তোমাকে তোমার ঘৃণ্য কাজের ও বেশ্যাবৃত্তির ফলভোগ করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, আমাকে পিছনে ফেলিয়াছ, তজ্জন্য তুমি আবার আপন কুকর্ম্মের ও বেশ্যাক্রিয়ার ভার বহন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, আমাকে পিছনে ফেলিয়াছ, তজ্জন্য তুমি আবার আপন কুকর্মের ও বেশ্যাক্রিয়া ভার বহন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমাকে ভুলে গেছ এবং তোমার পিছনে আমাকে ঠেলে দিয়েছ বলে তোমাকে তোমার ব্যভিচার ও বেশ্যাগিরির ফল ভোগ করতে হবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমাকে ভুলে গেছ এবং তোমার পিছনে আমাকে ঠেলে দিয়েছ বলে তোমাকে তোমার জেনা ও বেশ্যাগিরির ফল ভোগ করতে হবে। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলছেন, তুমি আমাকে ভুলে গেছ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তাই, তোমার এই কাম-লালসা ও পতিতাবৃত্তির ফল তোমাকে ভুগতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, ‘জেরুশালেম, তুমি আমায় ভুলে গেছ| তুমি আমায় দূর করে একাকী রেখে গেছ| আমাকে পরিত্যাগ করার জন্য ও বেশ্যার মত জীবন যাপন করার জন্য তোমায় তাই কষ্ট ভোগ করতে হবে| তোমার দেখা দুষ্ট স্বপ্নের জন্যও তোমায় কষ্টভোগ করতে হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, তার জন্য তুমি আবার নিজের খারাপ কাজের ও বেশ্যাক্রিয়া ওপরে তুলবে ও প্রকাশ করবে’!”