Ezekiel 23:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে আরও বললেন, হে মানুষের সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করবে? তবে তাদের ঘৃণার কাজগুলোর কথা তাদেরকে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন “হে মানবসন্তান, তুমি কি অহলা এবং অহলীবার বিচার করবে? তাহলে তাদের ঘৃণ্য কাজের বিষয় তাদের সম্মুখীন হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাকে আরও কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করিবে? তবে তাহাদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাকে আরও কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করিবে? তবে তাহাদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি অহলা আর অহলীবার বিচার করতে প্রস্তুত? তাহলে তুমি তাদের জঘন্য কাজকর্মের কথা তাদের জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি অহলা আর অহলীবার বিচার করতে প্রস্তুত? তাহলে তুমি তাদের জঘন্য কাজকর্মের কথা তাদের জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, হে মর্ত্যমানব, অহলা ও অহলিবার বিচার করতে কি তুমি রাজী? তাহলে তাদের সমস্ত জঘন্য অপকর্ম সম্বন্ধে তাদের অবহিত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় বললেন, “মনুষ্যসন্তান, তুমি কি অহলা ও অহলীবার বিচার করবে? তবে তারা যে ভয়ানক কাজগুলি করেছে তা তাদের বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে আরও বললেন, হে মানুষের-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করবে? তবে তাদের ঘৃণ্য কাজ সকল তাদেরকে জানাও।