Ezekiel 23:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার প্রতি আরও এই অপকর্ম করেছে, সেদিন আমার পবিত্র স্থান নাপাক করেছে এবং তারা আমার বিশ্রামবার নাপাক করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এই কাজ আমার প্রতিও করেছে সেই একই সময় তারা আমার পবিত্রস্থান অশুচি করেছে এবং আমার সাব্বাথের পবিত্রতা রক্ষা করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমার প্রতি আরও এই অপকার্য্য করিয়াছে, সেই দিন আমার ধর্ম্মধাম অশুচি করিয়াছে, এবং তাহারা আমার বিশ্রামদিন অপবিত্র করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমার প্রতি আরও এই অপকার্য করিয়াছে, সেই দিন আমার ধর্মধাম অশুচি করিয়াছে, এবং তাহারা আমার বিশ্রামদিন অপবিত্র করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সেই একই সময়ে তারা আমার ঘর অশুচি করেছে। তারা আমার বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া সেই একই সময়ে তারা আমার ঘর নাপাক করেছে। তারা আমার বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু তাই নয়, তারা আমার মন্দিরকেও অশুচি করেছে, আমার প্রতিষ্ঠিত সাব্বাথের নিয়ম লঙ্ঘন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার বিশ্রামের বিশেষ দিন ও পবিত্র স্থানকে কোন গুরুত্ব দেয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা আমার প্রতি আরও এই করেছে, তারা আমার পবিত্র স্থান অশুচি করেছে এবং সেই দিনের তারা আমার বিশ্রামদিন অপবিত্র করেছে।