Ezekiel 23:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যখন তারা তাদের মূর্তিগুলোর উদ্দেশে নিজ নিজ বালকদেরকে জবেহ্‌ করতো, তখন সেদিন আমার পবিত্র স্থানে এসে তা নাপাক করতো; আর দেখ, আমার গৃহের মধ্যে তারা এই কাজ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন তারা তাদের প্রতিমাদের কাছে তাদের সন্তানদের উৎসর্গ করেছিল সেদিনই তারা আমার পবিত্রস্থানে গিয়ে তা অপবিত্র করেছে। তারা আমার গৃহের মধ্যেই এই কাজ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যখন তাহারা আপনাদের পুত্তলিগণের উদ্দেশে আপন আপন বালকগণকে হনন করিত, তখন সেই দিন আমার ধর্ম্মধামে আসিয়া তাহা অপবিত্র করিত; আর দেখ, আমার গৃহমধ্যে তাহারা এই প্রকার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যখন তাহারা আপনাদের পুত্তলিগণের উদ্দেশে আপন আপন বালকগণকে হনন করিত, তখন সেই দিন আমার ধর্মধামে আসিয়া তাহা অপবিত্র করিত; আর দেখ, আমার গৃহমধ্যে তাহারা এই প্রকার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই একই দিনে তারা তাদের প্রতিমাগুলোর কাছে তাদের ছেলেমেয়েদের জবাই করেছে ও আমার ঘরে ঢুকে তা অপবিত্র করেছে। তারা আমার ঘরের মধ্যেই এই কাজ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই একই দিনে তারা তাদের মূর্তিগুলোর কাছে তাদের ছেলেমেয়েদের জবাই করেছে ও আমার ঘরে ঢুকে তা অপবিত্র করেছে। তারা আমার ঘরের মধ্যেই এই কাজ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্তির কাছে আমার সন্তানদের বলি দেবার পর ঐ একই দিনে তারা মন্দিরে এসেছে, অশুচি করেছে আমার গৃহ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের মূর্ত্তিগুলোর জন্য তাদের সন্তানদের হত্যা করেছে এবং সেই একই দিনে আমার সে জায়গাটাকে অশুচি করেছে| দেখ, তারা এসমস্তই আমার মন্দিরের মধ্যে করেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যখন তারা নিজেদের মূর্তিদের উদ্দেশ্যে নিজের সন্তানদের বধ করত, তখন সেই দিন আমার পবিত্র স্থানে এসে তা অপবিত্র করত; আর দেখ, আমার বাড়ির মধ্যে তারা এই ধরনের করেছে।