Ezekiel 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে জ্যেষ্ঠার নাম অহলা [তার তাঁবু] ও তার বোনের নাম অহলীবা [তার মধ্যে আমার তাঁবু]; তারা আমার হল এবং পুত্রকন্যা প্রসব করলো। তাদের নামের তাৎপর্য হল এই— অহলা সামেরিয়া ও অহলীবা জেরুশালেম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে বড়টির নাম অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল শমরিয়া এবং অহলীবা হল জেরুশালেম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে জ্যেষ্ঠার নাম অহলা [তাহার তাম্বু], ও তাহার ভগিনীর নাম অহলীবা [তাহার মধ্যে আমার তাম্বু]; তাহারা আমার হইল এবং পুত্রকন্যা প্রসব করিল। তাহাদের নামের তাৎপর্য এই, অহলা শমরিয়া, ও অহলীবা যিরূশালেম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে জ্যেষ্ঠার নাম অহলা [তাহার তাম্বু], ও তাহার ভগিনীর নাম অহলীবা [তাহার মধ্যে আমার তাম্বু]; তাহারা আমার হইল এবং পুত্রকন্যা প্রসব করিল। তাহাদের নামের তাৎপর্য এই, অহলা শমরিয়া, ও অহলীবা যিরূশালেম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে বড়টির নাম ছিল অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। পরে তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল শমরিয়া আর অহলীবা হল যিরূশালেম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে বড়টির নাম ছিল অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। পরে তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল সামেরিয়া আর অহলীবা হল জেরুজালেম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বড় বোনের নাম অহলা (এ শমরিয়ার প্রতীক) এবং ছোট বোনের নাম অহলিবা (এ জেরুশালেমের প্রতীক)। এদের দুজনকেই আমি বিবাহ করলাম। তারা আমার সন্তানের জননী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বড় মেয়ের নাম ছিল অহলা আর তার বোনের নাম ছিল অহলীবা| তারা আমার স্ত্রী হল আর আমাদের সন্তানসন্ততি হল| (অহলা প্রকৃতপক্ষে শমরিয়া আর অহলীবা প্রকৃতপক্ষে জেরুশালেমকে বোঝায়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে বড় বোনের নাম অহলা ও তার বোনের নাম অহলীবা। তারপর তারা আমার হল এবং ছেলে ও মেয়ের জন্ম দিল। তাদের নামের অর্থ এই অহলা মানে শমরিয়া ও অহলীবা মানে যিরূশালেম।