Ezekiel 23:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, তোমরা দূরস্থ পুরুষদের আনবার জন্য দূত প্রেরণ করেছ; দূত প্রেরিত হলে, দেখ, তারা আসল; তুমি তাদের জন্য গোসল করলে, চোখে অঞ্জন দিলে ও অলঙ্কারে নিজেকে বিভূষিত করলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা দূর থেকে পুরুষদের নিয়ে আসার জন্য সংবাদদাতাদের পাঠিয়েছিল, আর যখন তারা এল তোমরা তাদের জন্য স্নান করেছিলে, চোখে কাজল দিয়েছিলে এবং তোমাদের অলংকার পরেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু তোমরা দূরস্থ পুরুষদিগকে আনিবার জন্য দূত প্রেরণ করিয়াছ; দূর প্রেরিত হইলে, দেখ, তাহারা আসিল; তুমি তাহাদের নিমিত্ত স্নান করিলে, চক্ষুতে অঞ্জন দিলে, ও অলঙ্কারে আপনাকে বিভূষিত করিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু তোমরা দূরস্থ পুরুষদিগকে আনিবার জন্য দূত প্রেরণ করিয়াছ; দূত প্রেরিত হইলে, দেখ, তাহারা আসিল; তুমি তাহাদের নিমিত্ত স্নান করিলে, চক্ষুতে অঞ্জন দিলে, ও অলঙ্কারে আপনাকে বিভূষিত করিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এছাড়া অহলা ও অহলীবা দূর দেশ থেকে লোকদের আনবার জন্য লোক পাঠাল। সেই লোকেরা আসলে পর তারা তাদের জন্য স্নান করল, চোখে কাজল দিল এবং গহনা পরে নিজেদের সাজাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এছাড়া অহলা ও অহলীবা দূর দেশ থেকে লোকদের আনবার জন্য লোক পাঠাল। সেই লোকেরা আসলে পর তারা তাদের জন্য গোসল করল, চোখে কাজল দিল এবং গহনা পরে নিজেদের সাজাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বার বার তারা দূত পাঠিয়ে বহুদূরবাসী মানুষকে আমন্ত্রণ জানিয়েছে। তারাও আমন্ত্রণ গ্রহণ করেছে, এসেছে তাদের কাছে। ঐ দুই বোন স্নান করে পরিপাটি হয়ে, চোখে কাজল দিয়ে, অলঙ্কারে সুসজ্জিত হয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা দূরের পুরুষদের ডেকে এনেছে| তুমি ঐ লোকদের কাছে দূত পাঠিয়েছিলে আর তারা তোমাকে দেখবার জন্য এসেছিল| তুমি তাদের জন্য স্নান করলে, তোমার চোখে কাজল দিলে ও গয়না পরলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দূরের লোকদেরকে আনবার জন্য দূত পাঠিয়েছ; দূত পাঠানো হলে, দেখ, তারা আসল; তুমি তাদের জন্যে স্নান করলে, চোখ অঙ্কন করলে ও অলঙ্কারে নিজেকে বিভূষিত করলে;