Ezekiel 23:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার সঙ্গে নিশ্চিন্ত লোকারণ্যের কলরব হল এবং সাধারণ লোকদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদের আনা হল, তারা ঐ দুই রমণীর হাতে কঙ্কণ ও মাথায় সুন্দর মুকুট দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার চারিদিকে ছিল চিন্তাহীন লোকেদের কোলাহল; উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদের আনা হয়েছিল, তারা সেই দুই বোনের হাতে চুড়ি এবং তাদের মাথায় সুন্দর মুকুট পরিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার সহিত নিশ্চিন্ত লোকারণ্যের কলরব হইল, এবং সাধারণ লোকদের সহিত প্রান্তর হইতে মদ্যপায়ীরা আনীত হইল, তাহারা ঐ দুই রমণীর হস্তে কঙ্কণ ও মস্তকে চারু মুকুট দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার সহিত নিশ্চিন্ত লোকারণ্যের কলরব হইল, এবং সাধারণ লোকদের সহিত প্রান্তর হইতে মদ্যপায়ীরা আনীত হইল, তাহারা ঐ দুই রমণীর হস্তে কঙ্কণ ও মস্তকে চারু মুকুট দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাদের চারপাশে ছিল চিন্তাহীন, হৈ চৈ করা লোকদের গোলমাল। তাদের মধ্যে ছিল নীচমনা লোক আর মরু-এলাকার মদখোরেরা। তারা সেই দুই বোনের হাতে বালা পরাল আর তাদের মাথায় দিল সুন্দর মুকুট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাদের চারপাশে ছিল চিন্তাহীন, হৈ চৈ করা লোকদের গোলমাল। তাদের মধ্যে ছিল নীচমনা লোক আর মরুভূমির মদখোরেরা। তারা সেই দুই বোনের হাতে বালা পরাল আর তাদের মাথায় দিল সুন্দর তাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রদেশ থেকে আনা হয়েছে একদল উল্লাসে উচ্ছৃঙ্খল জনতা। সেখানে শোনা যাচ্ছে তাদেরই প্রমত্ত কোলাহল। তারা ঐ নারীদের হাতে পরিয়ে দিচ্ছে কঙ্কন, মাথায় তুলে দিচ্ছে শোভাময় মুকুট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেমের শব্দ শুনে মনে হল যেন ভোজে আমন্ত্রিত জনতার ভীড়| সেই ভোজে অনেকে এল; লোকে মরুভূমি থেকে আসছিল বলে পান করতে করতেই আসছিল| তারা সেই স্ত্রীলোককে বাউটি ও সুন্দর মুকুট দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার সঙ্গে নিশ্চিন্ত জনতার কলরব হল এবং সাধারন লোকেদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদেরকে আনা হল, তারা তোমাদের হাতে বালা ও মাথায় সুসজ্জিত মুকুট দিল।