Ezekiel 23:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জেনার কাজে যে দুর্বল, সেই স্ত্রীর সম্বন্ধে আমি বললাম, এখন তারা এর সঙ্গে এবং এ তাদের সঙ্গে জেনা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ব্যভিচার করে দুর্বল হয়ে যাওয়া এক স্ত্রীলোকের বিষয় আমি বলেছিলাম, ‘এখন লোকেরা গণিকা হিসেবে তার সঙ্গে ব্যবহার করুক, কারণ সে তাই।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্ণা, সেই স্ত্রীর বিষয়ে আমি কহিলাম, এখন তাহারা ইহার সহিত, এবং এ তাহাদের সহিত, ব্যভিচার কার্য্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্ণা, সেই স্ত্রীর বিষয়ে আমি কহিলাম, এখন তাহারা ইহার সহিত, এবং এ তাহাদের সহিত, ব্যভিচার-কার্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ব্যভিচার করে দুর্বল হয়ে যাওয়া স্ত্রীলোকের বিষয়ে আমি বললাম, ‘এখন সেই লোকেরা বেশ্যা হিসাবেই তাকে ব্যবহার করুক এবং সে-ও তাদের সংগে ব্যভিচার করুক।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন জেনা করে দুর্বল হয়ে যাওয়া স্ত্রীলোকের বিষয়ে আমি বললাম, ‘এখন সেই লোকেরা বেশ্যা হিসাবেই তাকে ব্যবহার করুক এবং সে-ও তাদের সংগে জেনা করুক।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যভিচারের পাঁকে ডুবে থাকা নারীকে তারা বারবণিতারূপে ব্যবহার করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি ব্যভিচারে যে স্ত্রীলোকটি জীর্ণ হয়ে পড়েছে তার সাথে কথা বললাম| তাকে জিজ্ঞেস করলাম, ‘তারা কি তার সঙ্গে এই যৌন পাপ করেই চলবে আর সেও কি তাদের সঙ্গে করবে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্না, সেই স্ত্রীর বিষয়ে আমি বললাম, এখন তারা এর সঙ্গে এবং এ তাদের সঙ্গে, ব্যভিচার করবে।